News Flash

  • Home
  • প্রধান খবর
  • অ্যাসিড আক্রান্ত নাবালিকাকে আরও বেশি টাকা দিতে রাজ্যকে নির্দেশ
Image

অ্যাসিড আক্রান্ত নাবালিকাকে আরও বেশি টাকা দিতে রাজ্যকে নির্দেশ

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি. স.) : অ্যাসিড আক্রান্ত নাবালিকাকে আরও সাড়ে সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য বরাদ্দ করেছিল ৩ লক্ষ। অ্যাসিড আক্রান্তদের জন্য সর্বভারতীয় প্রকল্প রাজ্য কেন এখনও কার্যকর করেনি, সেই প্রশ্নে তীব্র সমালোচনা করেছে হাইকোর্ট।

সপ্তদশী এক নাবালিকার সঙ্গে তার ১৪ বছরের ভাইও অ্যাসিডে আক্রান্ত হয়। ভাইকে সাড়ে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। হাইকোর্টকে মেয়েটি জানান, ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির (নালসা) এই বিষয়ে নির্দিষ্ট প্রকল্প রয়েছে। যে প্রকল্প সুপ্রিম কোর্ট দেশের প্রতিটি রাজ্যকে কার্যকর করতে বলেছে।

ওই প্রকল্প অনুযায়ী আক্রান্তের মুখের বিকৃতি ঘটলে ন্যূনতম ৭ বা আট লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। বয়স ১৮ বছরের কম হলে, ওই ন্যূনতম অর্থের ৫০ শতাংশ অতিরিক্ত দিতে হবে। এই কারণেই মেয়েটিকে ৭ লক্ষ এবং সাত লক্ষের পঞ্চাশ শতাংশ, অর্থাৎ, আরও সাড়ে তিন লক্ষ টাকা দিতে হবে। বিচারপতি শেখর ববি সারাফের নির্দেশ, মোট সাড়ে ১০ লক্ষ টাকা তাকে চার সপ্তাহের মধ্যে দিতে হবে। সেই সঙ্গে নালসার প্রকল্পটি রাজ্যে আট সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে।

Releated Posts

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026

প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ: রাহুল গান্ধীর মানহানি মামলা খারিজের আবেদন বম্বে হাইকোর্টে নাকচ

মুম্বই/নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে করা কথিত অবমাননাকর মন্তব্যের জেরে দায়ের হওয়া ফৌজদারি মানহানি মামলার…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top