News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ খারিজের প্রতিবাদ কংগ্রেস নেতাদের
Image

রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ খারিজের প্রতিবাদ কংগ্রেস নেতাদের

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ খারিজের প্রতিবাদ করেছেন কংগ্রেস নেতারা। শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, মোদী সরকার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে সবচেয়ে বেশি ভয় পায়। সেই কারণে রাহুল গান্ধীর সদস্যপদ বাতিল করা হয়েছে।

লোকসভা সচিবালয়ের গৃহীত পদক্ষেপের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাহুল গান্ধীর সদস্যপদ বাতিল করা গণতন্ত্রের হত্যা। তিনি (মোদী সরকার) যারা সত্য কথা বলেন তাদের চুপ করতে চান। দেশ এটা সহ্য করবে না। খাড়গে বলেন, গণতন্ত্র রক্ষায় আমরা জেলে যেতে প্রস্তুত।
প্রবীণ কংগ্রেস নেতা তথা লোকসভা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, বিজেপি ভারত জোড়ো যাত্রার সাফল্যে ভয় পাচ্ছে। রাহুল গান্ধীর জনপ্রিয়তা মোদী সরকারের হজম হচ্ছে না।

প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেন, আদানি মামলা নিয়ে প্রশ্ন করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেন, রাহুল গান্ধীকে লোকসভায় তাঁর মামলা উপস্থাপনের সুযোগও দেওয়া হয়নি। এতেই বোঝা যায় রাহুল গান্ধীকে নিয়ে মোদী সরকার কতটা ভীত।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, আমরা আইনি ও রাজনৈতিক উভয়ভাবেই এই লড়াই লড়ব। আমরা ভয় বা নীরব থাকছি না। আদানি কেলেঙ্কারিতে জেপিসির পরিবর্তে রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণা করা এটা ভুল হয়েছে।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top