News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্তের অভিযোগ তুলেছে ১০,৩২৩ শিক্ষকদের একজন
Image

দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্তের অভিযোগ তুলেছে ১০,৩২৩ শিক্ষকদের একজন

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের একজন । ঘটনা রবিবার রাত এগারোটা নাগাদ বিলোনিয়া থানাধীন সাতমুড়া এলাকায়। এই শিক্ষকের নাম রবীন্দ্র মজুমদার। বয়স ৪৩ বছর।

আহত শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, চাকরি চলে যাওয়ার পর ঢিত্তামারা এলাকায় একটি ইটভাট্টায় ম্যানেজার হিসেবে কাজ করেন। এদিন ইট ভাট্টা থেকে কাজ সেরে বাড়ি ফেরার পর,পাশের এক বাড়িতে যায় পাওনা টাকা ফেরত দিতে । সেখান থেকে বাড়ি ফেরার পথে আনুমানিক রাত্রি সাড়ে নয়টা নাগাদ নিজ বাড়ির কাছাকাছি আসতেই পেছন দিক দিয়ে চাকরীচ্যুত শিক্ষক রবীন্দ্রের উপর আক্রমণ সংঘটিত করে দুষ্কৃতিকারীরা। মাথায় শক্ত লাঠি দিয়ে আঘাত করার ফলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হতে শুরু করে। স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে তড়িঘড়ি ছুটে এসে আহত অবস্থায় চাকরীচ্যুত শিক্ষক রবীন্দ্রকে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। এই ঘটনার ফলে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য।

Releated Posts

ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো শ্রমিকদের

আগরতলা, ২৭ এপ্রিল: ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে সোমবার আগরতলার পূর্ব থানায় ডেপুটেশন জমা দিল…

ByByReshmi Debnath Apr 27, 2026

টিটিএএডিসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, তদন্ত ও স্বচ্ছ নিয়োগের দাবি

আগরতলা, ২৭ এপ্রিল: টিটিএএডিসি-তে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত

সাব্রুম, ২৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীনতায় চরম জনদুর্ভোগ

আগরতলা,২৭ এপ্রিল :কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা। রবিবার সন্ধ্যায় প্রায় সাড়ে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top