News Flash

  • Home
  • দেশ
  • নাগাল্যান্ড : কোহিমার মাও মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই
Image

নাগাল্যান্ড : কোহিমার মাও মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই

কোহিমা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : নাগাল্যান্ডের রাজধানী কোহিমার মাও মার্কেটে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই খবর লেখা পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের সূত্রপাত আজ সোমবার রাজ্য বিধানসভা ভোটের দিন বিকাল প্রায় ৪.০০ নাগাদ। অগ্নিকাণ্ডের ঘটনায় কতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তার হিসাব এখনও পাওয়া যায়নি, তবে গোটা বাজার জ্বলে-পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি।

কোহিমার বৃহত্তম বাজার মাও মার্কেট। এই বাজার বেথেল হাসপাতালের কাছে অবস্থিত। পাঁচটি ইঞ্জিন নিয়ে দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করতে অক্লান্ত পরিশ্রম করছেন।
এদিকে নাগাল্যান্ডের ডিজিপি রূপিন শর্মা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করে স্থানীয় প্ৰশাসনের সঙ্গে সমন্বয় রক্ষা করছেন তিনি। ডিজিপি জানান, অগ্নিকাণ্ডের ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের একটি দোকানে প্রথমে আগুন লাগে। প্রবল বাতাসের দরুন আগুনের লেলিহান শিখা দ্রুত অন্যান্য দোকানকে গ্রাস করতে থাকে।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top