News Flash

Image

করিমগঞ্জের রাজনগরে আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

রামকৃষ্ণনগর (অসম), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জের রামকৃষ্ণনগর শিক্ষা খন্ডের অন্তর্গত রাজনগরে নবনির্মিত বিশেষ আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রের (আরএসটিসি) উদ্বোধন হল আজ সোমবার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) বিপুল কুমার দাস, রামকৃষ্ণনগর ব্লক শিক্ষা খণ্ডের আধিকারিক মাধব সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিধায়ক বিজয় মালাকার সহ অতিরিক্ত জেলাশাসক বিপুল দাস সহ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা । উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে সংস্কার ভারতী ও সরস্বতী বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা । এরপর অনুষ্ঠানে প্রধান অতিথিরদের উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে বরণ করা হলে স্বাগত ভাষণ রাখেন ব্লক শিক্ষা আধিকারিক মাধব সাহা । বিদ্যালয় প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বিধায়ক বিজয় মালাকার সহ অতিরিক্ত জেলাশাসক বিপুল কুমার দাস ।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top