News Flash

Image

 ইয়াবা ট্যাবলেট সহ আটক নেশা কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ ধর্মনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানা রোডে এক নেশা কারবারিকে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আটক করতে সক্ষম হয়েছে৷ধর্মনগর থানার পুলিশের হাতে আটক হলো ইয়াবা ট্যাবলেট পাচারকারী৷ ধৃত পাচারকারী যুবকের নাম রাহুল উদ্দিন৷ তার বাড়ি পানিসাগর মহকুমার পদ্মবিল এলাকায়৷ সোমবার সকালে ধর্মনগর শহরের সাকাইবাড়ি থেকে থানা রোডে আসার রাস্তায় ধৃত যুবককে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১০ প্যাকেটে মোট ২০০০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ৷ উদ্ধার করা নেশা সামগ্রীর মূল্য দুই লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কারা জড়িত রয়েছে তাদের খুঁজে  বের করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷  উল্লেখ্য ধর্মনগর শহরসহ আশপাশ এলাকায় নেশার কবলে পড়ে বহু যুবক হাবুডুবু খাচ্ছে৷ নেশার বাড় বাড়ন্তে গোটা সমাজব্যবস্থা আতঙ্কে রয়েছে৷

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top