News Flash

Image

৮১তম জনশিক্ষা দিবস পালিত

আগরতলা, ২৭ ডিসেম্বর: সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য দপ্তর দশরথ দেব স্মৃতি ভবনে ৮১তম জনশিক্ষা দিবস পালন করা হয়েছে। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জনশিক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতা নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রবীণ সিপিআইএম নেতা নরেশ জমাতিয়া সহ অন্যান্য নেতৃতরা।

পাশাপাশি এদিন মূল অনুষ্ঠানটি হয় মেলার মাঠ সিপিআইএম এর প্রধান কার্যালয়ে৷ সকালে সিপিআইএম সদর কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন এবং জন শিক্ষা আন্দোলনের প্রয়াত নেতাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়।

৮১তম জনশিক্ষা দিবস উপলক্ষ্যে জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যের শিক্ষা আন্দোলন, বিশেষ করে উপজাতি সমাজের মধ্যে শিক্ষার প্রসারের বিশেষ যোগদানকারী জনশিক্ষা সমিতি গঠন করা হয়েছিল। তৎকালীন সময়ে জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্হানের জন্য রাজ্যে জনশিক্ষা আন্দোলন গড়ে তোলা হয়েছিল। পরবর্তী সময়ে গণমুক্তি পরিষদ এবং উপজাতি গণমুক্তি পরিষদ হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল।

এদিন তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি বিকশিত হতে পারে না। তৎকালীন সময়ে জনজাতিদের মৌলিক অধিকারের জন্য আন্দোলন শুরু হয়েছিল। আন্দোলনকারীদের বাধা দিতে তাদের উপর নির্যাতন এবং গ্রেফতার করেছিল রাজন্য শাসন। এর বিরুদ্ধেই উপজাতি সমাজ ক্ষেপে উঠেছিল। বর্তমানেও বিজেপি সরকার শিক্ষাকে বেসরকারীকরণের হাতে তুলে দিচ্ছে। এর বিরুদ্ধে জনগণকে গণআন্দোলন গড়ে তুলতে হবে।

Releated Posts

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top