News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পৃথক দুই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ঘর ও দোকান
Image

পৃথক দুই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ঘর ও দোকান

আগরতলা, ২৭ ডিসেম্বর: গতকাল গভীর রাতে জোলাইবাড়ির কলসি বাজার ও শ্যাম সুন্দর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই সময়ে পৃথক দু’টি স্থানে আগুন লাগার খবর পাওয়া যায়। পরপর এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জোলাইবাড়ি দমকল বাহিনীকে খবর দেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে শান্তির বাজার দমকল বাহিনীকেও ঘটনাস্থলে ডাকা হয়। দমকলের একাধিক ইঞ্জিন দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এদিকে, একই সময়ে অগ্নিকাণ্ডে কলসি বাজার এলাকায় দু’টি ঘর ও একাধিক দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় বলে জানা গেছে। আগুনের তীব্রতায় দোকানের ভেতরে থাকা আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী ছাই হয়ে যায়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top