News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে ক্রিকেট : সুপার লিগে জোলাইবাড়িকেও হারালো কসমোপলিটন
Image

শান্তিরবাজারে ক্রিকেট : সুপার লিগে জোলাইবাড়িকেও হারালো কসমোপলিটন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। সুপার লিগে জয় পেলো কসমোপলিটন ক্লাব। জয় চক্রবর্তীর দুরন্ত ব্যাটিং এবং আমন দেবনাথের দুর্ধর্ষ বোলিংয়ে। ৫ উইকেটে পরাজিত করলো  জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী স্কুলকে। শান্তির বাজার মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটের সুপার লিগে।জোলাইবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে বল নিয়ে জোলাইবাড়িকে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ের। ব্যাট নিয়ে জোলাইবাড়ি স্কুল মাত্র ৭০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সৃজন রায় সর্বাধিক ১৫ রান পায়। কসমোপলিটনের আমন দেবনাথ সাত রানে এবং আরিফ মিয়া ১৩ রানে তিনটি করে উইকেট পেয়েছে। জয় চক্রবর্তী পেয়েছে দুটি উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে কসমোপলিটন ২০.২ ওভার খেলে ৫ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। শুরুতে মাত্র সাত রানের মধ্যে পরপর চার উইকেট হারিয়ে প্রমাদ গুনলেও জয় চক্রবর্তীর প্রশস্ত ব্যাট দলকে জয় এনে দেয়। জয় চক্রবর্তী ৪৭ বল খেলে দশটি বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত থেকে ৪৫ রান সংগ্রহ করে দলকে জয়ী করার পাশাপাশি প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top