News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে বাড়ছে এইচআইভি পজিটিভ ও এইডস সংক্রমনের সংখ্যা, সচেতনতায় গুরুত্ব
Image

রাজ্যে বাড়ছে এইচআইভি পজিটিভ ও এইডস সংক্রমনের সংখ্যা, সচেতনতায় গুরুত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷  রাজ্যে এইচআইভি পজিটিভ ও এইডস সংক্রমনের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে৷ পরিস্থিতি মোকাবেলায় সচেতনতামূলক প্রচার কর্মসূচি গ্রহণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম বলে অনেকে মনে করছেন৷ জনসচেতনা  বৃদ্ধির জন্য দায়িত্বপ্রাপ্ত দপ্তরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি উঠেছে৷  রবিবার রাজধানীর আগরতলা শহরে সরকারি অর্থরাশি ব্যয় করে সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করলেও কতটা এইডস  মুক্ত হচ্ছে ত্রিপুরা সেটা  পরিসংখ্যানেই বলে দেয়৷ রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্টেট লেভেল মিউজিক প্রতিযোগিতা হয়৷ এই প্রতিযোগিতায় উদ্যোক্তারা জানান রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে এইডস৷ এর থেকে পরিত্রাণের জন্য আজকের এই সচেতন মূলক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে৷ তারা এদিন উদ্বেগ প্রকাশ করে বলেন ৬০ শতাংশ এইডস পজেটিভ হচ্ছে সুকল ও কলেজ পড়ুয়া৷ নেশার ছোবলে তারা অসচেতন হয়ে পজেটিভ হয়ে পড়ছে৷ যা অত্যন্ত চিন্তার বিষয়৷ তাই এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে এ ধরনের সচেতনামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ কিন্তু প্রশ্ণ হলো ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে স্টেট লেভেল মিউজিক এন্ড প্রতিযোগিতা দ্বারা কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? সচেতন মহলে এ ধরনের প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top