News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অনুপ্রবেশ ও ধর্মান্তরণ নিয়ে উদ্বিগ্ণ বিশ্বহিন্দু পরিষদ
Image

অনুপ্রবেশ ও ধর্মান্তরণ নিয়ে উদ্বিগ্ণ বিশ্বহিন্দু পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷  শনিবার মেলারমাঠস্থিত পরমার্থ সাধক সংঘে  বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা উপ প্রান্তের উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের  আয়োজন করা হয়৷ এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ কেন্দ্রীয় মহামন্ত্রী মিলিন্দ  পারাণ্ডে , দক্ষিন পূর্ব প্রান্তের ক্ষেত্রীয় মহামন্ত্রী, ত্রিপুরা উপপ্রান্তের প্রচার প্রসার প্রমুখ তুষার ভৌমিক সহ অন্যান্যরা৷ বিশ্ব হিন্দু পরিষদ কেন্দ্রীয় মহামন্ত্রী মিলিন্দ  পারাণ্ডে জানান ত্রিপুরা প্রান্তে সংগঠনের বিস্তারের জন্য তাঁর এই প্রবাস৷ আগামী বছর ৬০ তম বর্ষে পদার্পণ করবে বিশ্ব হিন্দু পরিষদ৷ আর তাই দেশ ও বিদেশে সদস্য বৃদ্ধির জন্য সমস্ত কার্যকর্তা ব্যস্ত রয়েছেন৷ সমগ্র দেশে ৭২ লক্ষ সদস্য রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের৷ এটা ১ কোটির উপর নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ ১ লক্ষ গ্রামে বিস্তারের লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি৷ সাড়ে সাত হাজার সেবা প্রকল্প ৩০০ জেলায় চলছে৷ এক হাজার জেলাকে এর আওতায় আনা হবে৷ অনুপ্রবেশ ও ধর্মান্তরণ নিয়ে উদ্বিগ্ণ বিশ্বহিন্দু পরিষদ বলে জানান বিশ্ব হিন্দু পরিষদ কেন্দ্রীয় মহামন্ত্রী মিলিন্দ  পারাণ্ডে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top