News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আবেদন তৃণমূল রাজ্য সভাপতির
Image

ত্রিপুরায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আবেদন তৃণমূল রাজ্য সভাপতির

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): গত ৩০ বছরে সিপিএম ও বিজেপির রাজত্বে ত্রিপুরায় বহু মানুষের রক্ত ঝড়েছে। আগামী ২ মার্চ নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সন্ত্রাসের পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সকলের কাছে আবেদন শান্তি শৃঙ্খলা  বজায় রাখুন। আজ শনিবার সাংবাদিক সম্মেলনে সমস্ত রাজনৈতিক দলের কাছে এই আবেদন করেছেন তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি বরিষ্ঠ আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস।

তাঁর মতে, এবারের নির্বাচনে কোনো ধরণের সন্ত্রাস ভোটারদের বাড়িতে আটকে রাখতে পারেনি। তাতেই বোঝা গেছে, ত্রিপুরার মানুষ গণতন্ত্রপ্রিয় এবং শান্তি ও উন্নতি চাইছেন। এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ত্রিপুরায় নির্বাচনোত্তর পরিস্থিতি অনভিপ্রেত এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্যের বিভিন্ন স্থানে সন্ত্রাসের বিক্ষিপ্ত ঘটনা লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষকে ভয় ভীতি প্রদর্শন, শারীরিক নির্যাতন, অগ্নিসংযোগ, ভাঙ্গচুর, হত্যার ঘটনায় ত্রিপুরার নাম সারা দেশে কলঙ্কিত হচ্ছে।তাঁর দাবি, রাজনৈতিক দলগুলি নিজেদের দায়িত্ব পালনে অতি সক্রিয় না হলে সন্ত্রাস থামানো অসম্ভব হবে।

তাঁর আবেদন, ভোটের ফলাফল ঘোষণার পর নির্বাচিত রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের আনন্দ নিরানন্দে পরিণত না হয়, সে দিকে সকলকে মানসিক ভাবে প্রস্তুত থাকাতে হবে। সাথে তিনি যোগ করেন, গত ৩০ বছরে ত্রিপুরায় সিপিএম ও বিজেপির রাজত্বে বহু রক্ত ঝড়েছে। ২ মার্চ নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সন্ত্রাসের পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সকলের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান তিনি।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top