News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ব্রাউন সুগার সহ আটক মোবাইল চোর, ধলাই জেলা জুড়ে মাদকের রমরমা অব্যাহত
Image

ব্রাউন সুগার সহ আটক মোবাইল চোর, ধলাই জেলা জুড়ে মাদকের রমরমা অব্যাহত

আমবাসা(ত্রিপুরা), ২৫ ফেব্রুয়ারি(হি. স.) : নির্বাচনী ডামাডোলের মধ্যেও ধলাই জেলা জুড়ে বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে গত দুই দশক ধরে চলতে থাকা মাদকের ব্যবহার ও অবৈধ কারবার রমরমিয়ে চলছে। এমনই একটি ঘটনায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় এক মোবাইল চোরকে আটক করে তার পকেট থেকে উদ্ধার হয়েছে তিন কৌটো ব্রাউন সুগার। শনিবার ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটা বাজারে স্থানীয় মানুষ ব্রাউন সুগার সহ মোবাইল চোরকে আটক করেছেন।

ঘটনার বিবরণে প্রকাশ, কিছুদিন আগে এক নির্মাণ সংস্থার গাড়ির চালক ময়নামা বাজারে একটি দোকানে খাবার খেতে যান। সেখানে নিজের মোবাইল ভুলে ফেলে চলে আসেন ঐ চালক। কিছুক্ষণ পর তিনি সেখানে ফিরে গেলেও মোবাইলটি খুঁজে পাওয়া যায়নি। মোবাইল হারানোর বিষয়টি তিনি ছৈলেংটা থানায় জানান। কিছুদিন পর স্থানীয় একটি মোবাইল সারাই করার দোকানের সিসি টিভি ফুটেজ থেকে চোরের সন্ধাণ পাওয়া যায়। তাকে চিহ্নিত করা হয়। তার নাম শংকর চাকমা। বাড়ি একই থানাধীন ময়নামার তিলক পাড়া এলাকায়। আজ স্থানীয় মানুষজন তাকে ছৈলেংটা বাজারে আটক করে তল্লাশি চালালে তিন কৌটা ব্রাউন সুগার এবং একটি সিরিঞ্জ উদ্ধার হয় তার পকেট থেকে। পরে তাকে ছৈলেংটা থানার হাতে তুলে দেন স্থানীয় মানুষ।

Releated Posts

ত্রিপুরায় ৭২ ঘণ্টার বনধের ডাক, খোয়াই ও তেলিয়ামুড়ায় সড়ক-রেল অবরোধ

আগরতলা, ১২ জুন : পুনর্বাসন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ-এর ডাকা ৭২ ঘন্টার বনধকে ঘিরে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top