নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷পশ্চিম ত্রিপুরা জেলার ১৪ টি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট কাউন্টিং সুপারভাইজার এবং মাইক্রো অবজারভার দিয়ে নিয়ে আজ এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷দোসরা মার্চ রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা৷ নির্বাচন দপ্তরের পক্ষ থেকে ভোট গণনা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি নিচ্ছে৷ ইতিমধ্যেই গণনা কর্মীদের এবং অফিসারদের নিয়ে প্রশিক্ষণকর্মশালা শুরু হয়েছে৷৷ শনিবার আগরতলায় কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং মাইক্রো অবজারভারদের নিয়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়৷ ভোট গণনার দিন কিভাবে ফরম ফিলাপ করতে হবে ,ইভিএম কিভাবে হ্যান্ডেলিং করতে হবে এসব বিষয় নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়৷ এদিনের প্রশিক্ষণ কর্মশালায় চারশতাধিক কর্মী অংশগ্রহণ করেন বলে জানানো হয়েছে৷৷ শুধু পশ্চিম জেলাতেই নয় রাজ্যের সব কটি জেলাতেই এ ধরনের প্রশিক্ষণ শুরু হয়েছে৷

গণনা কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Releated Posts
১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান
আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…
তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা
আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…
ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের
তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…
মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব
আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…


















