News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাপানিয়ায় সুকান্ত পল্লীতে বিরোধী দলের কর্মীর বাড়িতে  বোমা নিক্ষেপ ,তীব্র আতঙ্ক
Image

হাপানিয়ায় সুকান্ত পল্লীতে বিরোধী দলের কর্মীর বাড়িতে  বোমা নিক্ষেপ ,তীব্র আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷শুক্রবার গভীর রাতে হাপানিয়ার সুকান্ত পল্লী এলাকায়   পনেরো মিনিটের ব্যবধানে দুই দুইটি বিকট শব্দ৷ তীব্র আতঙ্কে জেগে ওঠেন মানুষ৷চোখে মুখে তখন আতঙ্কের ছাপ৷ শুক্রবার গভীর রাতে হাপানিয়ার সুকান্ত পল্লী এলাকায়  বামফ্রন্ট কর্মী বাবুল সাহার বাড়িতে পরপর দুটি বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে৷ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ঘড়ির কাটায় তখন আনুমানিক ১২ টা৷ একটি বিকট শব্দ৷কিছু বুঝে উঠার আগেই আরও একটি অনুরূপ শব্দ৷ এলাকার মানুষ ঐক্যবদ্ধ হতেই সমাজদ্রোহীরা পালিয়েছেন এলাকা ছেড়ে৷    অভিযোগ, বাবুল সাহার বাড়িতে এই দুটি বোমা নিক্ষেপ করেছে বিজেপি দুষৃকতীরা৷ বাবুল সাহা এবারের বিধানসভা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করেছেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পার্থ রঞ্জন সরকারের হয়ে৷ এলাকার মানুষকে সাহস যুগিয়েছেন ভোট দেবার জন্য৷  এজন্যই এবার তাকে  দুর্বৃত্তরা টারগেট করেছে৷ঘটনার খবর পেয়ে  সকালে সি পি আই (এম) ডুকলি মহকুমা সম্পাদক নারায়ণ দেব, পার্টি নেতা অরিন্দম বিশ্বাস, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পার্থ রঞ্জন সরকার সহ এক প্রতিনিধি দল বাবুল সাহার বাড়িতে যান৷ তারা তার পাশে থাকার আশ্বাস দেন৷ সি পি আই (এম) নেতৃত্ব জানান, গোটা রাজ্যে আজ সমাজদ্রোহীদের দৌরাত্ম চলছে৷ বিজেপি জোট সরকারের পরাজয় নিশ্চিত করা ছাড়া এই অরাজকতা বন্ধ করার সুযোগ নেই৷ দোসরা মার্চ রাজ্যের শান্তি এবং উন্নয়নকামী মানুষের সরকার প্রতিষ্ঠা হলেই এধরনের সমাজদ্রোহীরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না৷ মানুষ শান্তি সম্প্রীতির পরিবেশ পুনরায় ফিরিয়ে আনতেই ভোটের বাক্সে রায় দিয়েছেন৷ বিজেপি নিজেরাও জানে তাদের পরাজয় নিশ্চিত৷ দলের কর্মীদের ধরে রাখতেই এধরনের ঘটনা সংগঠিত করছে বলেও দাবি করেন তারা৷এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ৷ তারা বলেন রাত্রি বেলায় ঘটনায় পুলিশ এসেছে পরদিন সকালে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top