News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট সম্পন্ন ডি.সি.সি.সি চ্যাম্পিয়ন, রানার্স জি.সি
Image

ধর্মনগরে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট সম্পন্ন ডি.সি.সি.সি চ্যাম্পিয়ন, রানার্স জি.সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। জয় পেয়েছে ডি.সি.সি.সি। ৯ উইকেটে বিশাল জয়। তাও শক্তিশালী জি.সি.সি.সি-কে হারিয়ে‌। ফাইনাল ম্যাচ বলে কথা। খেতাবি লড়াইয়ে শেষ জয়ের হাসি হেসে ডি.সি.সি.সি অর্থাৎ ধর্মনগর ক্রিকেট কোচিং সেন্টার-ই শেষ পর্যন্ত মহকুমা চ্যাম্পিয়ন শিরোপা জিতে নিয়েছে। ধর্মনগরে আয়োজিত অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট জিসিসিসি ও ডিসিসিসি”র ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে। চূড়ান্ত খেলায় ৯ উইকেটের বড় ব্যবধানে ধর্মনগর সেন্টার দুরন্ত জয় পেয়েছে। খেলা হয়েছে ধর্মনগর ক্রিকেট স্টেডিয়ামে। সকাল সোয়া ৯টায় ম্যাচ শুরুতে টস জিতে জিসিসিসি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু ডিসিসিসি-র বোলার বিহান, জ্যাক ও সুমনের বিধ্বংসী বোলিংয়ে জিসিসিসি-র ব্যাটার্সরা উইকেটে যেমন দাঁড়াতে পারেনি, তেমনি রান সংগ্রহের ক্ষেত্রেও কোনও নৈপুণ্য দেখাতে পারেনি। ২৩.৪ ওভার খেলে ৮১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে অধিনায়ক অংশুমান সরকার সর্বাধিক ৩৯ রান পায়। অতিরিক্ত খাতে ২৪ রান না পেলে খেলার সময়সীমা আরো ছোট হতো। ডিসিসিসি-র বিহান ১২ রানে পাঁচটি এবং অধিনায়ক জ্যাক মালাকার চার রানে তিনটি উইকেট তুলে নেয়। সুমন গোস্বামী পেয়েছে একটি উইকেট। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে ডিসিসিসি ২০.৩ ওভার খেলে ১ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার বিশেষ দত্ত ৩১ রানে আউট হলেও বিহান দাস ১৭ রানে এবং জ্যাক মালাকার ৩২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। জিসি-র নৈঋত ধর একমাত্র উইকেটটি পেয়েছে। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে চ্যাম্পিয়ন ডি.সি.সি.সি দলের অধিনায়ক জ্যাক মালাকার পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top