News Flash

  • Home
  • দেশ
  • প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা উদ্ধবের, বেহাত তীর-ধনুক
Image

প্রতীক নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা উদ্ধবের, বেহাত তীর-ধনুক

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : শিব সেনার হাতছাড়া তীর-ধনুক। নির্বাচন কমিশনের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি বিএস পাদ্রিওয়ালা এবং বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চ উদ্ধব ঠাকরের দায়ের করা মামলায় আর্জি খারিজ করে দিয়েছে।

তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর তারা কোনও স্থগিতাদেশ দিতে পারছে না। উদ্ধব শিবিরের হয়ে আদালতে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী কপিল সিবল। তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে তিনি বলেন, তীর ধনুক শিবসেনাকে ফিরিয়ে না দেওয়া হলে, দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। কারণ, অ্যাকাউন্ট খোলার সময় দলের প্রতীকের উল্লেখ করতে হয়েছে।

অন্যদিকে, নির্বাচন কমিশনের হয়ে আদালতে সওয়াল করেন নীরজ কিষণ কঔল। তিনি মামলার যৌক্তিকতা তুলে ধরেন। দুই পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব শোনার পর তিন বিচারপতির বেঞ্চ জানায়, কমিশন একটি প্রতীক নিয়ে মতামত জানিয়েছে। সেই সিদ্ধান্তের ওপর এই এজলাস কোনও স্থগিতাদেশ দেবে না। ডিভিশন বেঞ্চে একটি স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের হয়েছে। সে স্পেশ্যাল লিভ পিটিশনের ওপর বেঞ্চ শুনানি গ্রহণ করবে।

Releated Posts

বাংলা নির্বাচন: সংখ্যালঘু ভোট ভাগ করতে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির ‘১০০০ কোটি টাকার চুক্তি’ অভিযোগ তৃণমূলের

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের দাবি,…

ByByNews Desk Apr 9, 2026

অনুপ্রবেশে ভাটা, কাশ্মীরে হামলা জারি রাখতে একাধিক রাজ্যে নেটওয়ার্ক গড়ছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৯ এপ্রিল (আইএএনএস): কাশ্মীরে সরাসরি অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা গোয়েন্দা সংস্থা (আইএসআই) এখন…

ByByNews Desk Apr 9, 2026

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top