News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৮টি আসনে বিজেপির একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে খুশি জনগণ: মুখ্যমন্ত্রী
Image

২৮টি আসনে বিজেপির একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে খুশি জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ বীরচন্দ্রনগর- কলসী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে কাঠালিয়া বাজারে আয়োজিত সুবিশাল জনসভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

তিনি বলেন, এডিসির ২৮টি আসনে ভারতীয় জনতা পার্টির একা প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে জনগণ খুশি। মানুষ এটাই চেয়েছিলেন।

মুখ্যমন্ত্রী বলেন, ভোট হবে উৎসবের মেজাজে, কিন্তু মথা এটা মানছে না, আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। তিনি বলেন, মথা থানসার কথা বলে মানুষকে ভুল বোঝানোর জন্য, বিভ্রান্ত করার জন্য। কিন্তু জনগণ সব বুঝতে পারছেন।

মুখ্যমন্ত্রী আরো বলেন, পাঁচ বছরে এডিসির উন্নয়নে একটা কাজও করেনি মথা। করেছে শুধু ভ্রষ্টাচার। জনজাতিদের কল্যাণে দেয়া টাকা লুট করে এরা বিদেশ ভ্রমন করে। কিছু কিছু জায়গায় গুলিও চালিয়েছে মথা নামধারীরা। তাই জনগণ এবার বুলেটের জবাব দেবেন ব্যালটের মাধ্যমে।

আগামী ১২ এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। এই সভায়, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উপস্থিতিতে প্রায় পঞ্চাশ জন ভোটারকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top