News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু
Image

১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু

আগরতলা, ৯ এপ্রিল: ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র উদ্যোগে আজ থেকে শহীদ ভগৎ সিং যুব আবাসে এনসিসি ক্যাডেটদের নিয়ে কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। এই শিবিরে ত্রিপুরা ও আসাম থেকে মোট ৪৭২ জন এনসিসি ক্যাডেট অংশ নিয়েছে। এরমধ্যে বালক বিভাগে এনসিসি ক্যাডেট রয়েছে ২৪০ জন। বালিকা বিভাগে এনসিসি ক্যাডেট রয়েছে ২৩২ জন। আজ এই প্রশিক্ষণ শিবিরে ১৩

ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র কর্ণেল (কমান্ডিং অফিসার) এন এস বাথ এনসিসি ক্যাডেটদের দেশ মাতৃকার সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, বড় হবার জন্য স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্ন বাস্তবায়নে এই শিবিরে যা শেখানো হবে তা সততা ও নিষ্ঠার সাথে গ্রহণ করতে হবে। তিনি বলেন, নিজেকে কখনো দুর্বল ভাবলে চলবে না। সব সময় লক্ষ্যে অবিচল থাকতে হবে। লক্ষ্য পূরণে রুটিন, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। তিনি বলেন, দেশের জন্য যে সকল বীর সেনানী জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণ করতে হবে।

তিনি বলেন, এই শিবির থেকে আসাম ও ত্রিপুরার মোট ২৭ জন ক্যাডেট এনসিসি ক্যাডেটকে সিলেক্ট করা হবে। এই ২৭ জন শিলচরে উত্তর-পূর্বাঞ্চলের রাইফেল শুটিং প্রতিযোগিতায় অংশ নেবে। এই শিবিরে এনসিসি ক্যাডেটদের পিটি, যোগা, ম্যাপ রিডিং, ফায়ারিং, ড্রিল, সমাজ সেবা, ব্যক্তিত্ব উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা, নিয়মানুবর্তিতা, ড্রাগের অপব্যবহার, বেসিক মিলিটারি ট্রেনিং, বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষজ্ঞগণ সাইবার অপরাধ, পক্সো আইন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সচেতনতা, কিক বক্সিং, অগ্নি নিরাপত্তা প্রভৃতি বিষয়ে তাদের প্রশিক্ষণ দেবেন। আসাম রাইফেলসের জওয়ানগণ অস্ত্র প্রদর্শন করবেন। ১৪-এপ্রিল ক্যাডেটগণ খয়েরপুরস্থিত টিএসআর ক্যাম্পে ফায়ারিং-

এ অংশ নেবে। এছাড়া ক্যাডেটদের উজ্জয়ন্ত প্রাসাদ, এলবার্ট এক্কা পার্ক, হেরিটেজ পার্ক ও আখাউড়া চেকপোস্ট পরিদর্শন করানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর দেশের সুরক্ষায় নিবেদিত জওয়ানদের কর্ম প্রণালী বিষয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন কর্ণেল রোশন জামির, সুবেদার মেজর ডি সিং প্রমুখ।

Releated Posts

তথ্য ও প্রযুক্তি দপ্তর ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ, ২০২৬-এ ত্রিপুরার বিনিয়োগ-প্রস্তুত ডিজিটাল বাস্তুতন্ত্র তুলে ধরবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ও মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে এবং তথ্যপ্রযুক্তি,…

ByByReshmi Debnath Jul 9, 2026

বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যের মানুষের চিকিৎসার ব্যয় কমিয়ে ত্রিপুরাতেই উন্নত…

ByByReshmi Debnath Jul 8, 2026

দক্ষিণ ত্রিপুরায় দুর্ঘটনাপ্রবণ সড়কে বিশেষ পরিদর্শন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

,বিলোনিয়া, ৮ জুলাই : সড়ক দুর্ঘটনা রোধে বড় পদক্ষেপ নিল দক্ষিণ ত্রিপুরা জেলা রোড সেফটি টাস্ক ফোর্স। জেলার…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার মামলায় এক বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা

কৈলাসহর, ৮ জুলাই : শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টার অভিযোগে ফয়দুর রহমান নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড…

ByByTaniya Chakraborty Jul 8, 2026
Scroll to Top