News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিলোনিয়া সফর করলেন বিজেপির প্রদেশ সভাপতি  
Image

কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিলোনিয়া সফর করলেন বিজেপির প্রদেশ সভাপতি  

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দলীয় নেতা কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে বিজেপির প্রদেশ সভাপতি সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ গত দু-তিনদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকা সফর করেছেন৷ আগামী ২রা মার্চ ভোট গণনা পর্বে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানালন৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার বিজেপি প্রদেশ সভাপতির উপস্থিতিতে দক্ষিণ পিলাক জেলা বিজেপি কার্যালয়  বিলোনীয়া অটল ভবনে অনুষ্ঠিত হয় জেলানেতৃত্ব ও কার্যকর্তাদেরকে নিয়ে নির্বাচনী পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন বিলোনিয়া এবং ঋষ্যমূখ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দ্বীপায়ন চৌধুরী, গৌতম সরকার, বিজেপি দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস সহ বরিষ্ঠ কার্যকর্তারা৷ নির্বাচনী ফলাফলের প্রাকমুহূর্তে দলের জয় নিয়ে নিশ্চিত ধারণা সহ  আগাম অভিনন্দন জ্ঞাপন করার জন্য সকল কার্যকর্তাদের সাথে সরাসরি মতবিনিময় করেন তারা৷ পাশাপাশি-বিরোধী দলের কোনপ্রকার প্ররোচনায় পা না দিয়ে-আইনগত উপায়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য কড়া বার্তা দেন বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য৷
পরবর্তী সময়ে সিপিআইএম দুষৃকতীদের দ্বারা আক্রান্ত বিজেপি কার্যকর্তা দেবজিত দাস এবং গোপাল ভৌমিকদের বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন৷ দল তাদের পাশে রয়েছে বলে জানান৷সাংবাদিকের মুখোমুখি হয়ে  কংগ্রেস প্রার্থী সুদীপ বর্মনের নিশ্চিত পরাজয় হবে বলে তিনি উল্লেখ করেন৷    সুদীপ রায় বর্মনের শিষ্টাচার এবং রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ কর করেন  বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য৷

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top