News Flash

Image

অটোসহ বিলেতি মদ আটক বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ বিলোনিয়া শহরের ১ নং টিলা বাজার থেকে পুলিশের হাতে আটক ৬০ বোতল বিলেতি মদ সহ অটো৷ জানা যায়, বুধবার সকালে বিলোনিয়া থানার পুলিশের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, বিলোনিয়া শহরের ১ নং টিলা বাজার এলাকায় একটি অটোতে প্রচুর পরিমাণে  বিলেতি মদ রয়েছে৷ সেই খবরের ভিত্তিতে বিলোনিয়া থানার এসআই রাহুল জমাতিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে একটি অটো  থেকে ৬০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ উদ্ধার করা হয়৷ পাশাপাশি আটক করা হয় অটো চালক খগেন্দ্র দেকে৷ বিলেতি মদ বোঝাই অটো সহ তাকে নিয়ে আসা হয় বিলোনিয়া থানাতে৷ বিলোনিয়া থানার ওসি পরিতোষ দাস এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ বিলোনিয়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুব মোর্চার রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদানে ব্যাপক সাড়া

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর জন্মদিনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

দেবজ্যোতির মর্মান্তিক মৃত্যুর পর জগন্নাথ দিঘিতে গঙ্গা পূজা, ১০৮ কলসি গোমতীর জল অর্পণ

উদয়পুর, ১৩ সেপ্টেম্বর: গত ৬ সেপ্টেম্বর উদয়পুরের জগন্নাথ দিঘিতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় উদয়পুর ডন…

ByByReshmi Debnath Sep 13, 2026

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top