নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী৷৷ তিপ্রা মথার কর্মীর বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা৷ তবে টের পাওয়ার ফলে আগুনের লেলিহান শিখা বেশী দুর যেতে পারেনি৷ তবে বাড়ির মালিক সোহাগ মিয়ার অভিযোগ সে একজন তিপ্রা মথার কর্মী৷ ঘটনাটি ঘটে সোনামুড়া থানাদিন উরমাই, কলমখেত গ্রাম পঞ্চায়েত ৫ ওয়ার্ড এলাকায়৷ সোহাগ মিয়া৷ আজ থেকে ৮ মাস আগে তিপ্রা মথার দলে যোগদান করে৷ যোগদান করার পর থেকে অভিযোগ করে দুস্ককীতিরা তাকে নানাভাবে হেনসার শিকার করার বার বার চেষ্টা করে৷ সোহাগ মিয়া তিপ্রা মথার দলে যে দিন যোগদান করে,পরের দিন তার খালি ঘর থেকে ছাগল কেটে নিয়ে পালিয়ে যায় দুষৃকতীরা৷ কিন্ত মঙ্গলবার রাতে সোহাগ মিয়া বাইরে বের হলে দেখে তার ঘরটির পেছন দিয়ে আগুন জ্বলছে৷ ভোট দেওয়ার পর সোহাগ মিয়া তার পরিবার সহ এই ঘর ত্যাগ করে বড় ভাইয়ের ঘরে থাকে৷ সোহাগ মিয়ার মেয়ে এইঘরে পড়াশোনা করত, কিন্তু আগুনে মেয়েটির বই গুলি পুড়ে যায়৷ ক্ষতি বেশি একটা কিছু হয়নি,যে এর কারণ সঙ্গে সঙ্গে টের পাওয়াতে আগুনের লেলিহান শিখা বেশিদূর যেতে পারেনি৷ গ্রামবাসীদের সহযোগিতা শেষ পর্যন্ত আগুন নিভানো সম্ভব হয়৷ এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে সেই বিষয়ে পুলিশ সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে৷ এই ঘটনা আরো পরিপ্রেক্ষিতে মথা, সিপিআইএম, বিজেপি নেতারা তার বাড়িতে এসে তার ঘর পরিদর্শন করেন এবং তাকে সান্ত্বনা দেন৷ অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এই বিষয়টি অস্বীকার করেছেন৷ তবে সুযোগ বুঝে অনেকে ব্যক্তিগত হিংসাকে রাজনীতিতে রূপ দেওয়ার জন্য চেষ্টা করে৷
2023-02-22

