News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে নিখোঁজ কৃষককে ঘিরে উত্তেজনা, জাতীয় সড়ক অবরোধে গ্রামবাসী
Image

কৈলাসহরে নিখোঁজ কৃষককে ঘিরে উত্তেজনা, জাতীয় সড়ক অবরোধে গ্রামবাসী

আগরতলা, ৭ মার্চ : নিখোঁজ এক কৃষককে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে কৈলাসহরের পঞ্চমনগর এলাকায়। পুলিশের ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে গ্রামবাসীরা শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে ২০৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। অবরোধের ফলে সড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে এবং নিত্যযাত্রী ও পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। এলাকায় বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের অন্তর্গত পঞ্চমনগর গ্রামের বাসিন্দা রামমোহন দেববর্মা (৬০) গত ৩ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন। পেশায় কৃষক রামমোহন দেববর্মার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এবং ছোট ছেলে বেকার। ছেলে-মেয়ে সকলেই বিবাহিত। মেয়ের বিয়ে হয়েছে ফটিকরায়ের গঙ্গানগর এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩ মার্চ দুপুরে রামমোহন দেববর্মা মেয়ের বাড়ি গঙ্গানগরে যান। পরে তিনি কুমারঘাটের জয়গুরু ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বহু খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে সেদিন রাতেই ফটিকরায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ, থানায় জানানো হলেও পুলিশ এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য তেমন কোনো উদ্যোগ নেয়নি। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই মাইলং এডিসি ভিলেজের বিভিন্ন এলাকার জনজাতি সম্প্রদায়ের মানুষ ক্ষোভে ফেটে পড়েন।

এরই প্রতিবাদে শনিবার সকাল থেকে পঞ্চমনগর এলাকায় ২০৮ নম্বর জাতীয় সড়কে শামিয়ানা টাঙিয়ে রাস্তার উপর বসে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। অবরোধে অধিকাংশই মহিলা জনজাতি অংশ নিয়েছেন।

অবরোধকারীদের দাবি, ঊনকোটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপার অবরোধস্থলে এসে নিখোঁজ রামমোহন দেববর্মাকে দ্রুত খুঁজে বের করার আশ্বাস না দেওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না।

এদিকে অবরোধকারীদের দাবি, তারা নিজেরাই কুমারঘাটের জয়গুরু ফার্মেসিতে গিয়ে ৩ মার্চের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছেন এবং সেখানে রামমোহন দেববর্মাকে দেখা যায়নি।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবরোধস্থলে কৈলাসহর থানার বিশাল সংখ্যক পুলিশ, টিএসআর ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Releated Posts

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ধর্মেন্দ্র প্রধানের

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top