News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রামঠাকুর পাঠশালা বালিকা বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের মেশিন উদ্বোধন করলেন সাংসদ রাজীব
Image

রামঠাকুর পাঠশালা বালিকা বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের মেশিন উদ্বোধন করলেন সাংসদ রাজীব

আগরতলা, ৭ মার্চঃ সাংসদ রাজীব ভট্টাচার্য শনিবার তাঁর সংসদীয় এলাকা উন্নয়ন তহবিল (এমপি-ল্যাডস) থেকে আগরতলার রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি আর.ও. ভিত্তিক বিশুদ্ধ পানীয় জলের মেশিন প্রদান ও উদ্বোধন করেন।

বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত টাউন প্রতাপগড় এলাকার এই বিদ্যালয়ে টি.এন.জি.সি.এল-এর সহযোগিতায় জল পরিশোধন প্রকল্পটি স্থাপন করা হয়েছে। এর ফলে বিদ্যালয়ের ছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল পাবে বলে জানান সাংসদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো নিরাপদ পানীয় জল। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়েই সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত হবে, যা তাদের সুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিনের অনুষ্ঠানে স্থানীয় কর্পোরেটর সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Releated Posts

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ধর্মেন্দ্র প্রধানের

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top