News Flash

  • Home
  • দিনের খবর
  • সংঘের বিরুদ্ধে মিথ্যা খবর, তিনটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা
Image

সংঘের বিরুদ্ধে মিথ্যা খবর, তিনটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা

লখনউ, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সম্পর্কে একটি মিথ্যা এবং অসত্য খবর সম্প্রচারের জন্য লখনউয়ের তিনটি বড় সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রদেশের সংঘের প্রচার প্রধান ডঃ অশোক কুমার দুবের অভিযোগে দৈনিক ভাস্কর, হরিভূমি এবং নিউজ ২৪-এর বিরুদ্ধে আইটি আইনের ১৫৩এ, ৫০৫ ধারা এবং ৬৬ ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। এই তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অযোধ্যায় ১০০ একর জমিতে সংঘের সদর দফতর স্থাপনের খবর প্রকাশ করে সংঘের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ করা হয়েছে, আর এই তথ্যের কোনও ভিত্তি নেই।

হজরতগঞ্জ থানার ইন্সপেক্টর-ইন-চার্জ অখিলেশ মিশ্র জানিয়েছেন, মঙ্গলবার আরএসএস-র রাজ্য প্রচার প্রধান ডঃ দুবে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ১৪ফেব্রুয়ারি দৈনিক ভাস্কর গ্রুপ একটি খবর প্রকাশ করেছিল যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার প্রতিষ্ঠার শততম বছর উপলক্ষে ২০২৫ সালের মধ্যে অযোধ্যায় তার দ্বিতীয় প্রধান সদর দফতর তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। ১০০ একর জমির ওপর নির্মিত হতে যাচ্ছে সদর দফতর। যদিও সংঘের তরফে খুব স্পষ্টভাবে বলা হয়েছিল যে তাদের এমন কোনও পরিকল্পনা বা কোনও প্রস্তাব নেই। সংঘের পক্ষ থেকে এই খবর প্রত্যাখ্যান করে এটিকে সম্পূর্ণ অসত্য ও অভিসন্ধিমূলক খবর বলে বর্ণনা করা হয়েছে। তা সত্ত্বেও মিডিয়া সংস্থাগুলি ক্ষমা চায়নি বা খণ্ডনও করেনি।

দৈনিক ভাস্কর গোষ্ঠী তাদের ওয়েবসাইটেও এই খবরটি প্রকাশ করেছে, এই খবরটি নিউজ ২৪ চ্যানেলেও প্রচার করা হয়েছে। পরের দিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি সকালে এই খবরটি নিউজ ২৪ চ্যানেলে প্রচারিত হয়েছিল। এই কারণে সঙ্ঘের রাজ্য প্রচার প্রধান এই তিনটি সংবাদ মাধ্যমের গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক সহ স্থানীয় সংবাদদাতা রমেশ মিশ্রকে প্রধান অভিযুক্ত করা হয়েছে। এই ঘটনার তদন্ত অবিলম্বে ইন্সপেক্টর প্রমোদ কুমার পান্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

Releated Posts

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ এমএলসি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা ইসিআইয়ের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) বৃহস্পতিবার বিহার বিধান পরিষদের ভোজপুর-কাম-বক্সার স্থানীয় কর্তৃপক্ষ আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে।…

ByByNews Desk Apr 9, 2026

হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিতে উদ্যোগ নেবে দক্ষিণ কোরিয়া

সিউল, ৮ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কোরিয়া সরকার বুধবার জানিয়েছে, হরমুজ প্রণালী-তে আটকে থাকা তাদের তেলবাহী জাহাজগুলির নিরাপদ ও…

ByByNews Desk Apr 8, 2026

মোহসিনা কিদওয়াইয়ের প্রয়াণে শোকাহত কংগ্রেস, ‘দেশজুড়ে নারীদের অনুপ্রাণিত করেছেন’—রাহুল, খাড়গে

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ মোহসিনা কিদওয়াই-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন লোকসভার…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top