News Flash

  • Home
  • প্রধান খবর
  • দামোদরের জলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার
Image

দামোদরের জলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার

বর্ধমান, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : পূর্ব বর্ধমানের রায়না থানার জামনা এলাকায় দামোদরের জলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়াল । যদিও দামোদর নদের যে অংশে দেহটি পড়ে থাকতে দেখা গেছে সেই জায়গাটি বর্ধমান থানার অন্তর্গত বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

এদিন সকালে নদীতে মাছ ধরার সময় স্থানীয় মানুষ দেখতে পায় জলের মধ্যে উবুর হয়ে একটি ফুলেফেঁপে যাওয়া দেহ পরে রয়েছে। মৃতদেহের পরনে একটি গেঞ্জি ও বারমুডা পায়ে চটি ছিল। বেশ কয়েকদিন জলে থাকার জন্য দেহটি ফুলে গেছে বলে অনুমান। অন্যদিকে স্থানীয়দের অনেকের অনুমান, ওই ব্যক্তি কে খুন করে ফেলে দেওয়া হতে পারে।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে রায়না থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যে জায়গায় দেহটি পড়ে থাকতে দেখে সেটি বর্ধমান থানার অন্তর্গত বলে জানায়। এরপর বর্ধমান থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হচ্ছে। পাশাপাশি দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ জানতে পারা যাবে।

Releated Posts

বেসামরিক বিমান চলাচলে সহযোগিতা জোরদারে ভারত-বাংলাদেশ বৈঠক

ঢাকা, ৯ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা…

ByByReshmi Debnath Apr 9, 2026

৪ মে-র পর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের একে একে চিহ্নিত করে জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী মোদি

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্নীতি ও সাধারণ মানুষের অর্থ লুটের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতাকে ৪…

ByByNews Desk Apr 9, 2026

তৃণমূলের সময় শেষ, ৪ মে-র পর বাংলায় শুরু হবে উন্নয়নের নতুন যুগ: আসানসোলে প্রধানমন্ত্রী মোদি

আসানসোল, ৯ এপ্রিল (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে এসেছে এবং ৪ মে-র পর পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন যুগের…

ByByNews Desk Apr 9, 2026

মমতা বনাম শুভেন্দু: সম্পত্তি ও মামলার সংখ্যায় এগিয়ে বিরোধী দলনেতা

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসন্ন হাই-প্রোফাইল লড়াইয়ে মুখোমুখি মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top