News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় ক্রিকেট : ঐকতানকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ যুবসমাজ ক্লাবের
Image

আমবাসায় ক্রিকেট : ঐকতানকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ যুবসমাজ ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। ঘুরে দাঁড়ালো যুবসমাজ ক্লাব। প্রথম জয়ের স্বাদও পেয়েছে দ্বিতীয় ম্যাচের মাথায়। উদ্বোধনী ম্যাচে বি.কে নগরের কাছে হেরে পয়েন্ট খোয়ালেও দ্বিতীয় ম্যাচে আজ, বুধবার ঐকতান ক্লাবকে ২৪ রানে হারিয়ে ঘুরে দাঁড়ালো যুবসমাজ ক্লাব। লো স্কোরিং ম্যাচে জয়ী হয়ে যুব সমাজ ক্লাব আপাতত তৃতীয় শীর্ষে উঠে এসেছে। খেলা ছিল দশমীঘাট গ্রাউন্ডে। উদ্যোক্তা আমবাসা ক্রিকেটে এসোসিয়েশন। সকালে ম্যাচ শুরুতে টস জিতে যুবসমাজ ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভার দূরের কথা, ২৪ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে যুব সমাজ ক্লাব ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে উদ্ভব রায়ের ১৫ রান ও দেবাংশু দেবের ১১ রান উল্লেখযোগ্য। ঐকতান ক্লাবের ইমন সেন ২৮ রানে চারটি উইকেট পেয়েছে। এছাড়া, সুজয় দেবনাথ দুটি এবং অধিনায়ক শুভ্রজিৎ ভৌমিক, নয়ন শর্মা ও নির্মল রুদ্র পাল প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ঐকতান ক্লাব ব্যাট করতে নেমে সহজ টার্গেট সত্ত্বেও ব্যাটার্সরা রান পেতে ব্যর্থ হলে জয় পাওয়া সম্ভব হয়নি। ২৬.৫ ওভার খেলে ৭০ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রাহুল গান্ধী দাস সর্বাধিক ১৯ রান এবং ইমন সেন ১১ রান পেলেও অন্যদের কেউ দুই অংকে পৌঁছায়নি। যুব সমাজ ক্লাবের অধিনায়ক প্রিয়তোষ বিশ্বাস ২২ রানে ৪টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও জিতে নেয়। এছাড়া দীপক দেব ও শুভ দাস দুটি করে এবং দেবাংশু দেব একটি উইকেট পেয়েছিল।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top