ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। ফেডারেশন কাপ মাস্টার্স পাওয়ার লিফটিং প্রতিযোগিতা এবছর হবে জম্মু-র ভগবতী নগরে। আগামীকাল থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই আসরের মধ্য দিয়েই এশিয়ান গেমস মাস্টার্স পাওয়ার লিফটিং প্রতিযোগিতার জন্য বাছাই করা হবে জাতীয় দল। ওই আসরে অংশ নিতে গেলেন রাজ্যের ২ জন পাওয়ার লিফটার। জাতীয় আসরে সাফল্য পাওয়া রাজ্যের ২ পাওয়ার লিফটার ফেডারেশন কাপে অংশ নিতে আজ, বুধবারের বিমানে জম্মু-র উদ্দেশ্যে রওয়ানা হলেন। ওই ২ জষ পাওয়ার লিফটার হলেন অমল কুমার ঘোষ এবং অমরদীপ দেববর্মা। ওই দুজনের সঙ্গে কোচ এবং ম্যানেজার হিসাবে গেছেন শান্তুনু সূত্রধর এবং প্রীয়তোষ দাস। রাজ্য পাওয়ার লিফটিং সংস্থার সচিব নারায়ন দেবনাথ এখবর জানিয়েছেন। তিনি আশা করেন, ফেডারেশন কাপে ভালো ফলাফল করে নির্বাচকদের নজর কাড়বে রাজ্যের দুই পাওয়ার লিফটার। সাফল্যের নিরিখে তারা জাতীয় দলেও জায়গা করে নেবে।

মাস্টার্স পাওয়ার লিফটিংয়ে ত্রিপুরার ২ জন অংশ নিচ্ছেন
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…
প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও
চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…
প্রত্যাশা নয়, প্রক্রিয়াতেই বিশ্বাস; মহিলা টি-২০ বিশ্বকাপের আগে বার্তা হরমনপ্রীতের
নয়াদিল্লি, ৭ জুন (আইএএনএস): আসন্ন মহিলা টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে প্রত্যাশার চাপ নয়, বরং নিজের প্রস্তুতি ও প্রক্রিয়ার…
টি-২০ মুম্বই লিগে শ্রেয়াসের ঝড়ো অর্ধশতরান, টানা দ্বিতীয় জয় এসওবিও মুম্বই ফ্যালকন্সের
মুম্বই, ৭ জুন (আইএএনএস): সদ্য নিযুক্ত ভারতের টি-২০ দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার-এর দুরন্ত অর্ধশতরানের সৌজন্যে টি-২০ মুম্বই লিগ…


















