News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে উদ্ধব
Image

নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে উদ্ধব

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল উদ্ধব শিবির। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের এজলাসে উদ্ধব শিবিরের হয়ে মামলা দায়ের করেন অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি আর্জি জানান সোমবার থেকে শুনানি শুরুর। বিচারপতি চন্দ্রচূড় জানান, আজকের মামলার শুনানির তালিকা ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। তাই, এই মামলার জরুরি ভিত্তিতে শুনানি জন্য তালিকাভুক্ত করা যাচ্ছে না। আগামীকাল মামলার প্রাথমিক শুনানি শুরু হবে।

গত শুক্রবার নির্বাচন কমিশন শিন্দে শিবিরকে আসল শিবসেনা বলে স্বীকৃতি দেয়। সেই সঙ্গে জানায় তীর-ধনুক প্রতীক তাদের। সিদ্ধান্তে উদ্ধব শিবির রীতিমতো অসন্তোষ প্রকাশ করে। বিজেপি বান্ধব কমিশনের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে উদ্ধব ঠাকরে শিবির মাতশ্রীতে বৈঠক করে। সেখানে ঠিক হয়, কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। সোমবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের এজলাসে উদ্ধব শিবির পিটিশন ফাইল করে। চন্দ্রচূড়ের এজলাস শুনানিতে রাজি হয়েছে। আগামীকাল এই এজলাসে শুরু হবে শুনানি। সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকে তাকিয়ে যেমন শিন্দে শিবির, তাকিয়ে উদ্ধব শিবিরও।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top