News Flash

  • Home
  • দিনের খবর
  • কিশনগঞ্জে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবকের
Image

কিশনগঞ্জে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবকের

কিশনগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : বিহারের কিশনগঞ্জের কোচাধামন থানা এলাকার মস্তান চকের কাছে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। শনিবার সকালে ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম মহম্মদ পারভেজ আলম (২৫)। কোচাধামন এলাকার বহিচা কুট্টি গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

জানা গিয়েছে, এদিন রাস্তা পার হতে গিয়ে বাহাদুরগঞ্জগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। দুর্ঘটনার পরেই চালক ট্রাক নিয়ে সেখান থেকে চম্পট দেয়। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বেশ কিছুক্ষণ কিশনগঞ্জ-বাহাদুরগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ পৌঁছে রাস্তা অবরোধমুক্ত করার পাশাপাশি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকের চালকের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top