News Flash

  • Home
  • খেলা
  • মাস্টার্স অ্যাথলেটিক্সে ত্রিপুরার সাফল্য ৯টি সোনা সহ ২১ পদক জয় অ্যাথলেটদের
Image

মাস্টার্স অ্যাথলেটিক্সে ত্রিপুরার সাফল্য ৯টি সোনা সহ ২১ পদক জয় অ্যাথলেটদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। শেষ দিনে সাতটি পদক। দারুন সাফল্য ত্রিপুরার অ্যাথলেটদের। কলকাতায় আয়োজিত ৪৩ তম মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শনিবারে সম্পন্ন হয়েছে। পাঁচ দিনব্যাপী আয়োজিত এই জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা দল সব মিলে নয়টি সোনা, পাঁচটি রৌপ্য এবং সাতটি ব্রোঞ্জ নিয়ে মোট ২১ টি পদক অর্জন করে ত্রিপুরার অ্যাথলেটরা ঘরে ফিরছেন। স্বর্ণ পদকের সংখ্যা অধিক হওয়ার বিষয়টি দারুন সাফল্যের পরিচায়ক। ইতোমধ্যে গোয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার বেশ কয়েকজন অ্যাথলেট ভারতীয় দলের হয়ে অংশগ্রহণের সুযোগ পাবে বলে আশা করা যাচ্ছে। আজ, শনিবার কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে জাতীয় মাস্টার্স আসরের শেষ দিনে বিশেষ করে কবিতা দাস, সবিতা দাস, জবা পাল দত্ত ও চন্দনা দাস সাহা টিম ৪ গুণ ১০০ মিটার রিলে দৌড়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছে। এছাড়া ৩০০ মিটার হার্ডেলসে কবিতা দাস রৌপ্য, ৩০০০ মিটার ট্রিপল চেজে মাহবুব আলম রৌপ্য পদক পেয়েছেন। ৩৫ ঊর্ধ্ব পুরুষ বিভাগে ট্রিপল চেজে বিপ্লব মজুমদার এবং ৪০০ মিটার হার্ডেল রেসে রিপন দাস ব্রোঞ্জ পদক পেয়েছেন। আজ আরও দুটো ব্রোঞ্জ পদক এসেছে দুই বিভাগের দুটি রিলে দৌড়ে। ৪ গুণ ১০০ মিটার ৫০ উর্ধ্ব মহিলা বিভাগে গায়ত্রী মজুমদার, অর্চনা ভৌমিক, সবিতা দাস, কবিতা দাস টিম এবং ৬০ ততোর্ধ্ব পুরুষ বিভাগের রিলে দৌড়ে প্রিয় লাল সাহা, নির্মলেন্দু ভৌমিক, যুগল কিশোর দেব ও নারায়ণ ঘোষ টিম ব্রোঞ্জ পদক পেয়েছেন। রাজ্য দলের ম্যানেজার নিখিল সাহা ও অমিয় কুমার দাস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top