News Flash

  • Home
  • মুখ্য খবর
  •  রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে সুকলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

 রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে সুকলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ফেব্রুয়ারী৷৷ শুক্রবার রাতে আমতলী থানার অন্তর্গত পশ্চিম রানীখামারস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম থেকে  ১১ বছর বয়সী এক সুকল পড়ুয়া ছাত্রের বাথরুম থেকে  ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ মৃত ছাত্রের নাম জয় দাস৷  মৃত ছাত্রের  বাবার নাম টিটন দাস,  মা মনিসা দাস৷ বাড়ি শিলচর৷ এই ক্ষেত্রে আশ্রমের ছাত্ররা অভিযোগ তোলে হরিচরণ মালাকার এবং  স্বামী  মৃত্যুঞ্জনা মহারাজ এর বিরুদ্ধে৷ এদিকে শনিবার তাদের অভিযোগ আবাসনে প্রতিনিয়ত তাদেরকে মারধোর করা হয়৷ তাই ছাত্ররা এখানে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন৷ এই আশ্রমে ভালো ব্যবস্থা নেই বলে জানায় আবাসিকের ছাত্ররা৷  এই ঘটনার পর আমতলি থানার পুলিশ আস্রমের দায়িত্ব প্রাপ্ত হরিচরণ মালাকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সঙ্গে নিয়ে যায়৷ তবে গোটা আস্রমের পরিচালন ব্যবস্থা নিয়ে বহু অভিযোগ রয়েছে৷ এই ক্ষেত্রে সুষ্ঠ তদন্তের দাবি উঠতে শুরু করেছে৷ অন্যদিকে কালিমালিপ্ত হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের স্বচ্ছ ভাবমূর্তি৷

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top