News Flash

  • Home
  • খেলা
  • তনয়, সাগরের দুর্দান্ত পারফরম্যান্সে প্রগতিকে হারিয়ে নজরুল ফাইনালে
Image

তনয়, সাগরের দুর্দান্ত পারফরম্যান্সে প্রগতিকে হারিয়ে নজরুল ফাইনালে

নজরুল:- ২৪৭/৬(৪০)

প্রগতি:- ১৯৩/১০(৩৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি।। সাহিল, সাগর ও তনয় – ত্রয়ী বোলারের সাঁড়াশি অ্যাটাকে প্রগতি কুপোকাৎ। কর্তৃত্বপূর্ণ জয় ছিনিয়ে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন আন্তঃ স্কুল ক্রিকেটের ফাইনালে প্রবেশ করেছে। খেতাবি লড়াইয়ে খেলবে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের বিরুদ্ধে। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে অনুষ্ঠিত সেমিফাইনালে ফেভারিট প্রগতি বিদ্যাভবনকে ৫৪ রানে হারিয়ে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন ফাইনালের ছাড়পত্র পেয়েছে। মূলতঃ তনয়-সাগর জুটির অনবদ্য ব্যাটিং এবং পরে বোলিংয়ের সৌজন্যেই বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন ফাইনালে প্রবেশ করতে পেরেছে। সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।  নির্ধারিত ৪০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে তনয় মন্ডলের ৮৭ রান এবং সাগর সূত্রধরের ৫০ রান বেশ উল্লেখযোগ্য। এছাড়া, ওপেনার রাজা রায়ের ৩৬ রান, সায়ন পালের ৩০ রানও উল্লেখ করার মতো। অতিরিক্ত খাতে প্রাপ্ত ৩৭ রানের অবদানও নেহাত কম নয়। প্রগতি বিদ্যাভবনের বিক্রম দেবনাথ দুইটি এবং প্রথিক দেববর্মা ও সুরজ সোম একটি করে উইকেট পেয়েছে। জবাবে প্রগতি বিদ্যাভবন ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে একটু ছন্নছাড়া খেলতে থাকে। একসময় প্রথিক ও উজ্জ্বল দাস জুটির দৃঢ়তাপূর্ণ ব্যাটিং শিবিরে আশার আলো দেখালেও, দলীয় ১০২ রানের মাথায় প্রথিক ব্যক্তিগত ৪৭ রানে আউট হতেই দলের দৌরাত্ম থেমে যায়। শেষ পর্যন্ত ৩৫ ওভার খেলে প্রগতি বিদ্যাভবন ১৯৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। উজ্জ্বল ৩১ রানে আউট হলেও শুভম চন্দ ৩৫ রানে অপরাজিত থেকে শেষ চেষ্টা চালায়। অতিরিক্ত ৪১ রান পেলেও শেষ রক্ষা করতে পারেনি। বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবনের সাহিল দীপঙ্কর দাস তিনটি এবং সাগর বিশ্বাস, সাগর সূত্রধর ও তনয় মন্ডল প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। বিজয়ী দলের অধিনায়ক তনয় মন্ডল প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top