News Flash

  • Home
  • দিনের খবর
  • মেঘালয় বিধানসভা নির্বাচন : খাসি ও গারো ভাষাকে অষ্টম তফশিলে অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি তৃণমূল নেতা অভিষেকের
Image

মেঘালয় বিধানসভা নির্বাচন : খাসি ও গারো ভাষাকে অষ্টম তফশিলে অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি তৃণমূল নেতা অভিষেকের

শিলং, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : এবার খাসি ও গারো ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মেঘালয়ের রাজধানী শিলঙের প্রাণকেন্দ্র, প্রধান বাণিজ্যিক এলাকা পুলিশবাজারে আয়োজিত দলীয় নির্বাচনী সমাবেশে ভাষণ দিচেছিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিযেক। আজও তিনি দাবি করেছেন, আগামী দিন মেঘালয় শাসন করবে তৃণমূল কংগ্রেস।

বলেন, বিগত ৫ বছর ধরে এমডিএ সরকার জনগণের অর্থ লুট করেছে, জনতার চাহিদা উপেক্ষা করে রাজ্যের উন্নয়ন ব্যাহত করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয়ের জনগণকে আশ্বস্ত করে বলেন, ‘একবার আপনাদের ভোটে ক্ষমতায় এলে টিএমসি তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে যাতে খাসি এবং গারো ভাষাগুলি সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত হয়। বিষয়টি আমরা সংসদে উত্থাপন করব। যা করা দরকার তা-ই করব। যেদিন মেঘালয়ে পা দিয়েছিলাম সেদিনই আমি এই প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল থাকব।’

অভিষেক বলেন, ‘আমরা সাম্প্রদায়িক সহিংসতায় বিশ্বাস করি না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। টিএমসি হলো মন্দির, মসজিদ এবং চার্চ। তবে টিএমসি-র আরেকটি অর্থও রয়েছে, তা-হল ‘ট্রাস্ট মুকুল এবং চার্লস’। প্রসঙ্গত ‘ট্রাস্ট মুকুল বলতে তিনি বোঝাতে চেয়েছেন প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী তথা মেঘালয় বিধানসভায় বিরোধী তৃণমূল দলনেতা মুকুল সাংমা’ এবং ‘চার্লস মানে মেঘালয় তৃণমূল কংগ্রসের সভাপতি চার্লস পিনগ্রোপ’।

এদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত পাঁচ বছরে মেঘালয়ে ব্যাপক অবৈধ কয়লা উত্তোলন চলছে বলে অভিযোগ তুলে কনরাড সাংমা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এছাড়া আজও তিনি নির্বাচনী ইস্তাহারে প্রদত্ত প্রতিশ্রুতির তথ্য তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কনরাড সাংমা এনপিপি নেতৃত্বাধীন এমডিএ সরকারকে বিঁধে ভাষণ দিয়েছেন।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top