News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গভীর রাতে আগুনে পুড়লো গৃহস্থের খড়ের মোড়ল
Image

গভীর রাতে আগুনে পুড়লো গৃহস্থের খড়ের মোড়ল

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি(হি.স.): আগুনে পুড়ে ছাই গৃহস্থের খড়ের মোড়ল।ধারনা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়ে ছাই খড়ের মোড়ল।শুক্রবার গভীর রাতে ঘটনা শুক্রবার রাতে নতুন বাজার সুকান্ত কলোনী এলাকার বাসিন্দা দিলীপ দাসের খড়ের মোড়ল আগুনে পুড়ে ছাই হয়েছে।

ক্ষতিগ্রস্থ দিলীপ দাস জানিয়েছেন , শুক্রবার গভীর রাতে পরিবারের সদস্যরা আগুন লাগার দৃশ্য দেখতে পায়।পরিবারের চেঁচামেচিতে এলাকার স্হানীয়রা জড়ো হয়।সাথে সাথে খবর দেওয়া হয়েছে দমকলবাহিনীকে।ততক্ষণে আগুন লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী ও দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।ফলে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পায় সুকান্ত কলোনির এলাকা।

ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়েছে ঘরটি।কিন্তু অগ্নিকাণ্ডের ক্ষতিগস্ত দিলীপ দাস নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।তিনি প্রশাসনের কাছে ওই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top