News Flash

Image

জম্পুইজলায় নারী পাচারকারী মহিলা আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে নারী পাচারকারী ফের সক্রিয় হয়ে উঠেছে৷ তাতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ জম্পুই জেলায় এক নারী পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা যায় এক নারী পাচারকারীকে আটক করল স্থানীয় জনতা৷ তবে তাঁকে শিকল দিয়ে আটক রাখার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ আটক মহিলার নাম সাবিনা বেগম৷ ঘটনা জম্পুইজলায়৷ ঘটনার বিবরণে জানা যায়, নারীপাচার কান্ডের সাথে যুক্ত এক মহিলাকে শুক্রবার আটক করা হয় জম্পুইজলা এলাকায়৷ জানা যায় গত শনিবার পাথালিয়াঘাটের মন্তাইছড়ার দুই মেয়েকে নিয়ে যায় সাবিনা বেগম৷ তার বাড়ি জম্পুইজলা নব চৌধুরী পাড়া৷ পাথালিয়া ঘাটের বাসিন্দা বাবুল মিয়া এক হাজার টাকা দিয়ে মেয়ে দুইটিকে তার কাছে পৌঁছে দেওয়ার কথা বলে৷ পাচারকারী তাদের উদয়পুর এক বাড়িতে নিয়ে রাখে৷ রবিবার সেই বাড়ি থেকে মেয়েদের আনতে লোক পাঠালে বাড়ির সদস্যরা মিলে মারধোর করে তাড়িয়ে দেয়৷ সাবিনাকে আটক করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে৷ সেখানে থেকে ছূটে আসে সে৷ এরপর নিজ এলাকায় ফিরতেই সাবিনাকে আটক করে মেয়েদের অভিভাবকেরা৷ তাদের অভিযোগ বাবুল মিয়া কেবল নারী পাচার নয়, নেশার ব্যবসার সাথে জড়িত৷

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top