News Flash

  • Home
  • খেলা
  • ‌শান্তিরবাজারে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের দুটি ম্যাচ আজ
Image

‌শান্তিরবাজারে অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের দুটি ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি।। শান্তির বাজারে ফের শুরু হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট। বিধানসভা নির্বাচনের জন্য ৩ দিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেট। মহকুমা ক্রিকেট সংস্থার উদ্যোগে আজ হবে দুটি ম্যাচ। জোলাইবাড়ি স্কুল মাঠে শক্তিশালী জোলাইবাড়ি স্কুল খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে এবং বাইখোড়া স্কুল মাঠে চরকবাই স্কুল খেলবেউত্তর তাউখোমা স্কুলের বিরুদ্ধে। আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিলো জোলাইবাড়ি স্কুল এবং কসমোপলিটন ক্লাব। দুদলই আসরের সবথেকে শক্তিশালী। ফলে আজ যে দলই জয় পাবে সেই দলই খেতাবের দৌড়ে কিছুটা হলেও এইগয়ে যাবে। ম্যাচে সকলের নজর থাকবে মহকুমার সবথেকে প্রতিভাবান ক্রিকেটার ধোনী রিয়াং এর দিকে। মরশুমের প্রথম ম্যাচেই শতরান করে ধোনী বুঝিয়ে দিয়েছিলো কতটা তৈরী এ মরশুমে ওই বাহাতি ব্যাটসম্যানটি। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেতে হলে কসমোপলিটন ক্লাবকে দ্রুত ফেরাতে হবে ধোনীকে। ৪ দলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়।‌

Releated Posts

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top