News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩ : পোস্টাল ব্যালট সহ ভোটের হার ৮৯.৯৫ শতাংশ
Image

ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩ : পোস্টাল ব্যালট সহ ভোটের হার ৮৯.৯৫ শতাংশ

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ইভিএমে ভোট পড়েছে ৮৭.৭৬ শতাংশ এবং এখন পর্যন্ত পোস্টাল ব্যালট জমা পড়েছে ২.১৯ শতাংশ। ফলে, পোস্টাল ব্যালট সহ মোট ভোটের হার ৮৯.৯৫ শতাংশ বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা নির্বাচন ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ৬০টি বিধানসভা কেন্দ্রে ৩৩৩৭ টি ভোট গ্রহণ কেন্দ্রে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটের সমস্ত নথি পরীক্ষা করার পর সারা রাজ্যে ৮৭.৭৬ শতাংশ ভোট পড়েছে বলে চূড়ান্ত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে এখন পর্যন্ত ২.১৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। ফলে, পোস্টাল ব্যালট সহ মোট ভোটের হার ৮৯.৯৫ শতাংশ বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় জানিয়েছে।বিবৃতিতে দাবি, সাধারণ অবজারভাররা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে ৬০টি বিধানসভা কেন্দ্রে ভোটের নথি আজ ১৭ ফেব্রুয়ারি পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা চলাকালীন কোন ধরণের অনিয়ম ধরা পড়েনি এবং পুণরায় ভোটের প্রস্তাব জমা পড়েনি।

Releated Posts

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026

৯০০ আধিকারিক, ১৫৪টি শাখা, ১৫ হাজার কোটি টাকার ব্যবসা: গ্রামীণ ব্যাঙ্কের অগ্রগতির প্রশংসায় সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ধারাবাহিক সাফল্য ও সম্প্রসারণের ভূয়সী প্রশংসা করলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top