News Flash

  • Home
  • খেলা
  • এবারও রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র এখন শুধু সময়ের অপেক্ষায়
Image

এবারও রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র এখন শুধু সময়ের অপেক্ষায়

বাংলা:- ১৭৪,

চৌরাস্ত্র:- ৩১৭/৫,

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি।। রঞ্জি চ্যাম্পিয়নের হাতছানি সৌরাষ্ট্রের পক্ষেই। প্রত্যাশিতভাবেই সৌরাষ্ট্র শুধুমাত্র চালকের আসনেই নয়, চ্যাম্পিয়নের দোরগোড়ায় পৌঁছে গেছে বলা চলে। এবারও রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র বললে তেমন কিছু অত্যুক্তি ঠেকবে না। কেননা, বাংলা সৌরাষ্ট্রের ফাইনাল ম্যাচ বলে কথা। পাঁচ দিনের ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। প্রথম ইনিংসের খেলা এখনও চলছে। সৌরাষ্ট্র ১৪৩ রানে এগিয়ে রয়েছে। হাতে এখনও তাদের পাঁচটি উইকেট বর্তমান। সরাসরি জয় মূল লক্ষ্য নয়। প্রথম ইনিংসে লিড নেওয়ার প্রাথমিক কাজটা সেরে সৌরাষ্ট্র এখন ছড়ি ঘুরাচ্ছে বাংলার উপরে। তেমন কোনও অসাধারণ, অঘটন কিছু না ঘটলে বলা যেতে পারে রঞ্জি ট্রফি এবারও সৌরাষ্ট্রের ঘরেই। সরাসরি জয় পেলে সেটা উপরি পাওনা হবে। দ্বিতীয় দিনে সৌরাষ্ট্র আজ ৮১ রান হাতে নিয়ে খেলা শুরু করে দিনভর ৭০ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। এর মধ্যে তিন উইকেট হারিয়ে ২৩৬ রান যোগ করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার দেশাই ৫০ রানে আউট হলেও সেলডন জ্যাকশন ৫৯ রান সংগ্রহ করেন। তবে ষষ্ঠ উইকেটের জুটিতে বাসবদা ও চিরাগ দুর্দান্ত ব্যাট করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাসবদা ৮১ রানে এবং চিরাগ ৫৭ রানে উইকেটে রয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার প্রথম দিনে বাংলা প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে তেমন নৈপুণ্য দেখাতে পারেনি। ৫৪.১ ওভার খেলে ১৭৪ রানে প্রথম ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। জবাবে সৌরাষ্ট্র আজ দ্বিতীয় দিনের খেলা শেষে ৮৭ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top