News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেট পূর্বাঞ্চলকে হারিয়ে নর্থ ফাইনালে
Image

জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেট পূর্বাঞ্চলকে হারিয়ে নর্থ ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি।। নর্থ জোন ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। তাও আজ গুরুত্বপূর্ণ খেলায় ইস্ট জোনকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে। বিসিসিআই আয়োজিত সিনিয়র উইমেন্স ইন্টার জোনাল এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট চলছে হায়দ্রাবাদে। আজ একই সময়ে দুই মাঠে আরও দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জিমখানা গ্রাউন্ডে অপর খেলায় সেন্ট্রাল জোন ৭ উইকেটে সাউথ জোনকে হারিয়ে ফাইনালের রাস্তা অনেকটা প্রশস্ত করে নিয়েছে। পরবর্তী অর্থাৎ লীগের শেষ ম্যাচে দুর্বল প্রতিপক্ষ নর্থ-ইস্ট জোনকে হারিয়ে সেন্ট্রাল জোন ফাইনালের ছাড়পত্র পাবে বলে অনুমান করা যাচ্ছে। লীগ পর্যায়ের শেষ রাউন্ডের খেলা ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন ইস্ট জোন খেলবে ওয়েস্ট জোনের বিরুদ্ধে। পাশাপাশি নর্থ জোন খেলবে সাউথ জোনের বিরুদ্ধে। তেমন কোনও অঘটন না ঘটলে এবারকার সিনিয়র উইমেন্স ইন্টার জোনাল ক্রিকেটের ফাইনালে নর্থ জোন ও সেন্ট্রাল জোনকে পরস্পরের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। উল্লেখ্য, আজ ইসিআইএল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচ শুরুতে টস জিতে নর্থ জোন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ইস্ট জোন ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে ৪৯.৩ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে এ পাতিল সর্বাধিক ৫৫ রান সংগ্রহ করে। ত্রিপুরার প্রিয়াঙ্কা আচার্য ১৭ বল খেলে দুটি বাউন্ডারি সহ ১৩ রান পায়। ঋজু সাহা আজ প্রথম একাদশে স্থান পায়নি। জবাবে নর্থ জোন ব্যাট করতে নেমে ৪৫.১ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে আমনজোত কৌর সর্বাধিক ৭৮ রান সংগ্রহ করে অপরাজিত ভূমিকায় দলকে জয় এনে দেয়। প্রিয়াঙ্কা আচার্য্য ৮ ওভার বল করে দুটি মেডেন দিয়ে ৩৫ রানের বিনিময়ে দুটি উইকেট পেয়ে কিছুটা সাফল্য পেয়েছে। অপর খেলায় সেন্ট্রাল জোন সাত উইকেটের ব্যবধানে সাউথ জোনকে এবং ওয়েস্ট জোন পাঁচ উইকেটের ব্যবধানে নর্থ-ইস্ট জোনকে পরাজিত করেছে।

Releated Posts

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top