ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি।। ক্রিকেট আম্পায়ারদের গ্রেডেশন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দুর্দান্ত রেজাল্ট করেছে ১৭ জন তারা প্রত্যেকেই ৮০’র উপরে নম্বর পেয়ে এ-গ্রেড পেয়েছেন। দারুন রেজাল্ট করেছেন কৈলাশহরের সাজিদ আহমেদ বক্স। সাজিদ ৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। লংতরাইভ্যালির সুরজ দেবনাথ ৯২ নম্বর পেয়ে দ্বিতীয় এবং কাঞ্চনপুরের মিহির লাল নাথ পেয়েছেন তৃতীয় স্থান। এছাড়া, এ-গ্রেড অর্জনকারী আম্পায়াররা হলেন: সুরজিৎ বণিক, কিশোর কুমার ভৌমিক, তন্ময় ধর, অসীম দাস, বিশ্বজিৎ দেবনাথ, আবাদুল হোসেন, সুদীপ্ত সাহা, শঙ্খদীপ ভৌমিক, মোহাম্মদ শামসুল আহমেদ, দেবব্রত মালাকার, তারমিন উদ্দিন, সুদীপ দত্ত গুপ্ত, নীহার মল্লিক ও সুখেন্দু চক্রবর্তী। বি-গ্রেড পেয়েছেন ১৪ জন। তেমনি সি-গ্রেড পেয়েছেন ১০ জন। উল্লেখ্য, ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন প্রথম শ্রেণীর নম্বর তথা ৬০ নম্বর না পাওয়ার কারণে অনুত্তীর্ণ হয়েছেন। গ্রেড পাওয়ার জন্য তাদের অবশ্যই পুনরায় পরীক্ষা দিতে হবে। এদিকে, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন থেকে এই ফলাফল তালিকা প্রকাশের মধ্য দিয়ে আরও জানানো হয়েছে, যাঁরা অনুত্তীর্ণ হয়েছেন তাঁরা সদর মিট, সাব-ডিভিশনাল মিট এবং স্টেট মিট-এর টুর্নামেন্ট ব্যতিরেকে সাব-ডিভিশনাল জুনিয়র টুর্নামেন্ট গুলিতে অফিসিয়েট করতে পারবেন। এছাড়া, উত্তীর্ণ আম্পায়ারদের পরবর্তী সময়ে টিসিএ আয়োজিত রিফ্রেশার কোর্স-কাম- পরীক্ষায় বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে বলে টিসিএ-র পক্ষ থেকে সচিব এক বিবৃতিতে জানিয়েছেন।

কৈলাশহরের সাজিদ শীর্ষে : আম্পায়ারদের গ্রেডেশন পরীক্ষার ফলাফল প্রকাশিত
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















