News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একক সংখ্যাগরিষ্ঠতাই পাবে বিজেপি, প্ররোচনার ফাঁদে পা না দিতে আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

একক সংখ্যাগরিষ্ঠতাই পাবে বিজেপি, প্ররোচনার ফাঁদে পা না দিতে আহ্বান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ বিরোধীদের কোন ধরনের প্ররোচনার ফাঁদে পা না দিতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন একক ভাবেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হবে বিজেপি৷ শুক্রবার সরকারী কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ বৃহস্পতিবার ২০২৩ সালে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে৷ ত্রিপুরার ইতিহাসে এক অভূতপূর্ব নির্বাচন এবার সংগঠিত হয়েছে৷ ২০১৮ সালে বিজেপি সরকার গঠনের পর থেকে যেভাবে পরিবর্তনের ধারা অব্যাহত রয়েছে তা বৃহস্পতিবার এর ভোট গ্রহণের মাধ্যমে স্পষ্ট হয়েছে৷ রাজ্যের ইতিহাসে প্রথম সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া হয়েছে৷ নির্বাচনে দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রত্যেক ত্রিপুরাবাসী  যেভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন- এর জন্য রাজ্যের সমস্ত অংশের মানুষকে ধন্যবাদ জানান  মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ শুক্রবার সরকারী আবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি৷ একইসঙ্গে নির্বাচন কমিশন , আরক্ষা দপ্তর ও অন্যান্য দপ্তর গুলিকে ধন্যবাদ জানান তিনি৷  বিরোধীরা বারবার সায়েন্টিফিক রেগিং এর অভিযোগ তুলত৷ কিন্তু সাইন্টিফিক রেগিং ছাড়াও প্রকৃত অর্থে যে নির্বাচন হতে পারে তা এবারের নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে৷ বিরোধীদের উস্কানিমূলক চক্রান্তের ফাঁদে কোন অবস্থাতেই দলীয় কার্যকর্তাদের পা দিলে চলবে না৷ বিজেপিও  একই কাজ করলে হবে না৷ মানুষ এই সংসৃকতি পছন্দ করেনা৷ বহু জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন৷ আইনের দ্বারস্থ হয়েছে বিজেপি৷ আইন নিজের হাতে তুলে নেবে না বিজেপির কার্যকর্তারা৷ তিপ্রা মাথা একই   সংসৃকতিতে বিশ্বাসী৷ তাদের সুপ্রিমো এক কথা বললে নেতৃত্ব  ও কর্মীরা ভিন্ন পথে চলে৷ নির্বাচনের পর থেকে তার প্রমাণ মিলছে৷ কমিশনের গোচরে সমস্ত বিষয় নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷  একক ভাবেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হবে বিজেপি৷ কোন রাজনৈতিক দল এক্ষেত্রে অভিযোগ তুলতে পারেনি৷ কংগ্রেস ও সিপিএম সন্ত্রাসের দল৷ এই দুই মিলে চেষ্টা করছে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসার৷  এই সংসৃকতি থেকে ত্রিপুরা বের হতে চায়৷

Releated Posts

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিলোনিয়ায় ৫০ বোতল কফসিরাপ উদ্ধার, পুলিশের ধাওয়ার মুখে মোটরবাইক ফেলে পালাল চালক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২২ আগস্ট: যানবাহন চলাচল সংক্রান্ত মোবাইল ডিউটি চলাকালীন পুলিশের ধাওয়ায় মোটরবাইক ফেলে পালিয়ে গেল এক চালক।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top