নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ এক আজব ঘটনার সাক্ষী হল গোলাঘাটি সহ বিশালগড়ের মানুষ৷ ভোট কর্মীদের দ্বারাই ইভিএম মেশিন অন্যত্র সরিয়ে ফেলার গুরুতর অভিযোগ!
ভারতের নির্বাচন কমিশন রাজ্যে এবারের বিধানসভা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেও একাংশের বদান্যতায় ভোট প্রক্রিয়া কলঙ্কিত হয়েছে৷ গোলাঘাটি বিধানসভার পাথালিয়াঘাট ভোটকেন্দ্রের ৫০ নং বুথের নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর বৃহস্পতিবার রাতে ভোট কর্মীদের দ্বারাই ইভিএম মেশিন প্রকৃত গন্তব্যস্থলে না নিয়ে অন্যত্র সরিয়ে ফেলার গুরুতর অভিযোগ তুলেছে তিপরা মথার কর্মী সমর্থকরা৷ বৃহস্পতিবার গোলাঘাটি বিধানসভার পাথালিয়া ঘাট ৫০ নং বুথে ভোট প্রক্রিয়া শেষ হওয়ার ইভিএম মেশিন সিল করে জম্পুইজলা মহকুমা শাসকের অফিসে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়ার কথা৷ কিন্তু ভোট কর্মীরা ইভিএম মেশিন নিয়ে জম্পুইজলার উদ্দেশ্যে না গিয়ে বিশালগড়ের দিকে চলে যাচ্ছিল৷ ঠিক সেই সময় ঘটনাটি নজরে আসে তিপরা মথার কর্মী সমর্থকদের৷ তখনই তিপরা মথার কর্মী সমর্থকরা সময় নষ্ট না করে ভোট কর্মীদের গাড়ির পেছনে ধাওয়া করে এবং ইভিএম মেশিন সহ বুথ কর্মীদের গাড়ি রুখে দেয়৷ তারা জানতে চায় পাথালিয়াঘাট ভোট কেন্দ্রের ৫০ নং বুথের ইভিএম মেশিন নিয়ে জম্পুইজলা মহকুমা শাসক অফিসে না গিয়ে বিশালগড়ের দিকে কেন নিয়ে যাচ্ছে৷ ততক্ষণে তিপরা মথার অন্যান্য কর্মী সমর্থকরা ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে৷ ভোট কর্মীদের এই প্রশ্ণ জিজ্ঞাসা করলে তারা সঠিক উত্তর দিতে পারেনি৷ যার ফলে তিপরা মথার কর্মী সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে উঠে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় পুলিশ ও বিশাল পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান৷ বৃহস্পতিবার রাতেই নির্বাচন আধিকারিকরা এসে ইভিএম মেশিন রাস্তা থেকে ঘুরিয়ে জম্পুই জলা মহকুমা শাসক অফিসে নিয়ে যায়৷ ভোট কর্মীদের দ্বারা এই ধরনের ঘটনায় গোলাঘাটি বিধানসভা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ তবে এই ঘটনার জেরে তিপরা মথার পক্ষ থেকে ভোট কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে৷

জম্পুইজলায় না নিয়ে বিশালগড় নিয়ে যাওয়ার সময় ইভিএম হাইজ্যাক রুখে দিল স্থানীয়রা
Tags:
Releated Posts
ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা
আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…
১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান
আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…
তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা
আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…
ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের
তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…


















