News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ১১ ও ১৩ ফেব্রুয়ারী রাজ্যে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী
Image

১১ ও ১৩ ফেব্রুয়ারী রাজ্যে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ আগামী ১১ ই ফেব্রুয়ারি এবং ১৩ই ফেব্রুয়ারি ভোট প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানিয়েছেনমুখ্যমন্ত্র্ ডঃ মানিক সাহা৷  আগামী ১১ ও ১৩ ফেব্রুয়ারি রাজ্যে নির্বাচনী সমাবেশে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বুধবার বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী৷ এদিন বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন সারা রাজ্যেই প্রচারে যেতে হচ্ছে তাকে৷ সে কারণেই যখন সময় পাচ্ছেন তখনই নিজের বিধানসভা এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণদেবতাদের আশীর্বাদ প্রার্থনা করছেন৷ তিনি বলেন এলাকার ভোটাররা তাকে ভালোভাবে চেনেন৷ ফলে তাকে কোন সমস্যায় পড়তে হবে না৷ ভোট প্রচারে গিয়ে তিনি জনগণের কাছ থেকে দারুন সাড়া পাচ্ছেন বলে জানান৷ দল রাজ্যে নিশ্চিন্তভাবে পুনরায় প্রতিষ্ঠিত হচ্ছে বলে তিনি দাবি করেন৷ ৫০টির বেশি আসন পেয়ে দল রাজ্যে ক্ষমতায় ফিরে আসবে বলে মুখ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Releated Posts

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 12, 2026

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top