ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি।। বল হাতে বিধ্বংসী সুরজ গুরুং। সুরজের তেজে ভস্মিভূত হলো মাছলি ক্রিকেট জোন। ২৩ রানে জয় পেলো মনু ক্রিকেট জোন। লংতরাইভ্যালি মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। ঘাঘরাছড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বুধবার মনু ক্রিকেট জোন টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ৭২ রান করে। দলের পক্ষে সুরজ গুরুং ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০, রাজ মালাকার ১৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং রামানন্দ সাহা ২১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। মাসলি ক্রিকেট জোনের পক্ষে আকাশ ঋষি দাস (৪/৬) এবং অভিজিৎ দেব (৪/২৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে সুরজ গুরুং (৮/২১) এর বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৪৯ রানে গুটিয়ে যায় মাসলি ক্রিকেট জোন। দলের পক্ষে একমাত্র সত্যপ্রকাশ চন্দ দুই অঙ্কের রানে পা রাখে। সত্যপ্রকাশ ২৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করে। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান।

সুরজের ৮ উইকেট : এল.টিভি-তে মনু ক্রিকেট জোনের মাছলি জয়
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















