ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি।। এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। টানা ৯ ম্যাচে জয় পেয়ে। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবলে। আজ নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে চলমান সঙ্ঘের বিরুদ্ধে। ওই ম্যাচটি শুভেনজিৎ সিনহার দলের কাছে অনেকটা নিয়ম রক্ষার হয়ে গেলো। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল নূণ্যতম গোলে পরাজিত করে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারকে। প্রথমার্ধের ১৯ মিনিটে ত্রিপুরা স্পোর্টস স্কুলের হয়ে জয়সূচক গোলটি করে কেয়া দেববর্মা। ব্যবধান বাড়ানোর মতো বেশ কয়েকটি সুযোগ পেলেও আক্রমণভাগের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি। খেলা পরিচালনা করেন তপন কুমার দেবনাথ।এদিকে দিনের অপর ম্যাচে তেলিয়ামুড়ার ওহলিক্রশ স্কুল ১-০ গোলে পরাজিত করে কিল্লা মর্ণিং ক্লাবকে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে পিঙ্কি ঝারা। খেলা পরিচালনা করেন চিরঞ্জীৎ দেববর্মা। এদিকে আজ বিশ্রামগঞ্জ প্লে সেন্টার এবং তেলিয়ামুড়ার হোলিক্রশ স্কুলের ম্যাচটি স্থগিত রাখা হয়েছে। ম্যাচটি হবে শুক্রবার বিকেল ৪ টায়। প্রসঙ্গত: ফুটবল ফেডারেশনের আর্থিক সহযোগিতায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে হচ্ছে আসর।

খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে এক ম্যাচ আগেই স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















