News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেট অনুরাগীকে ইনিংসে হারিয়ে চ্যাম্পিয়নের লক্ষ্যে এনএসআরসিসি
Image

ক্রিকেট অনুরাগীকে ইনিংসে হারিয়ে চ্যাম্পিয়নের লক্ষ্যে এনএসআরসিসি

আরসিসি- ২৮৩/৯ (ডি:)

অনুরাগী- ৫৮, ১১৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি।। দুর্দান্ত জয় এন এস আর সি সি’র‌। দুদিনের ম্যাচে ইনিংস সহ ১১০ রানের বিশাল ব্যবধানে জয় এন এস আর সি সি-কে সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে চ্যাম্পিয়নের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছে। প্রথম ইনিংসের মতো, দ্বিতীয় ইনিংসেও সাধারণ মানের ব্যাটিং অনুরাগীকে ইনিংসে পরাজয় স্বীকার করে নিতে হয়েছে। অনুরাগী ২২৫ রানে পিছিয়ে থেকে আজ, বুধবার ম্যাচের অন্তিম দিনে খেলা শুরু করেছিল। হাতে ছিল পুরো ১০ উইকেট। সারাদিন টিকে থাকার উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল। কার্যত, সাফল্য পায়নি। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের সুপার ফোর ক্রিকেটে অনুরাগী ও এনএসআরসিসি’র ম্যাচ নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ম্যাচ শুরুতে টস জিতে ক্রিকেট অনুরাগী প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। এনএসআরসিসি’র মীমন, অংকুরের ব্যাটিংয়ের সৌজন্যে ৯ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে ব্যাট করতে নেমে ক্রিকেট অনুরাগী ব্যর্থতার পরিচয় দেয়। এনএসআরসিসি’র অংশ্ ভাটনগর ও মাহিন চৌধুরীর বোলিং দাপটে অনুরাগী প্রথম ইনিংস ৫৮ রানে গুটিয়ে নিতে বাধ্য হয়। ফলোঅনে খেলতে নেমে ক্রিকেট অনুরাগী দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে মাত্র ১ ওভার খেলার সুযোগ পেয়েছিল। চাপের মুখে ক্রিকেট অনুরাগী আজ, বুধবার ৫২ ওভার খেলে একইভাবে ১১৫ রানে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে অয়ন রায় সর্বাধিক ২৯ রান পায়। এছাড়া, সৃজন দেব অপরাজিত ২৮ এবং আকাশ দাস ১৬ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় হেলায় হার স্বীকার করে নিতে হয়। এনএসআরসিসি’র বোলার উদিত দেব ১৫ রানে চারটি, শঙ্খনীল সেনগুপ্ত ও অংশ্ ভাটনগর দুটি করে উইকেট পেয়েছে। অংশ

 প্রথম ইনিংসে ৬ রানে পাঁচটি উইকেট তুলে নিয়ে বেশ সাফল্য পেয়েছিল। এর সৌজন্যেই অংশ্ পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top