ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি।। কৈলাসহর মহকুমায় আন্ত স্কুল ক্রিকেটে আর কে আই চ্যাম্পিয়ন হয়েছে। খেতাব নির্ণায়ক ম্যাচে আর কে আই ১৭৩ রানের বড় ব্যবধানে নেতাজি বিদ্যাপীঠকে হারিয়ে আর কেআই সেরা হয়েছে। আর কে আই মাঠেই হয় খেতাব নির্ণায়ক ম্যাচটি। কৈলাসহর মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-১৭ আন্ত: স্কুল ক্রিকেটেরে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে আর কে আই বিশাল ২৯৬ রান করে। দলের পক্ষে স্বাগত চন্দ ৬৩ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, বিজয় শীল ৪৪ বল খেলে ৬২,অনিক দাস ২২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, সিতুবা দে ৩৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ এবং দিলোয়ার হুসেন ২০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ রান করে। নেতাজি বিদ্যাপীঠের পক্ষে অভিক পাল (৩/৪৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে শুভ দে (৪/২৪) এবং সৈকত পালের (৩/২৩) দুরন্ত বোলিংয়ে ১২৩ রানে গুটিয়ে যায় নেতাজি বিদ্যাপীঠ। দলের পক্ষে সৌরজিৎ ভট্টাচার্য ৫০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫ এবং অভিক পাল ১৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রান করে।

কৈলাসহরে স্কুল ক্রিকেট : নেতাজিকে হারিয়ে আর.কে.আই চ্যাম্পিয়ন
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















