News Flash

  • Home
  • দেশ
  • ‘কাল রাতে তাঁর এত ভালো ঘুম হয়েছে যে আজকে উঠতেই পারেননি’, রাহুলকে খোঁচা মোদীর
Image

‘কাল রাতে তাঁর এত ভালো ঘুম হয়েছে যে আজকে উঠতেই পারেননি’, রাহুলকে খোঁচা মোদীর

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : আদানি বিতর্ককে হাতিয়ার করে মঙ্গলবার লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভাষণের জবাবে বুধবার লোকসভায় বক্তৃতা দিতে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে গতকালের আক্রমণের জবাবে সরাসরি না হলেও রাহুলকে এদিন ‘খোঁচা’ দিতে ছাড়লেন না নরেন্দ্র মোদী। এদিন সংসদে মোদী বলেন, ‘গতকাল দেখেছিলাম, একজনের ভাষণের সময় বেশ কয়েকজন তো আনন্দের সঙ্গে বলছিলেন যে এটাই হত। ওঁরা হয়ত ভালোভাবে ঘুমিয়েছেন। কিন্তু নির্দিষ্ট সময় উঠতে পারেননি। দেশের ১৪০ কোটি মানুষ যে ঘটনার জন্য গর্বিত, তাতে কয়েকজন মানুষ দুঃখিত। এই ধরনের মানুষদের আত্মসমীক্ষা করা উচিত।’ প্রসঙ্গত, যখন মোদী এই কথা বলছিলেন, তখন লোকসভায় রাহুল গান্ধী অনুপস্থিত ছিলেন। তিনি অবশ্য মোদীর ভাষণের মাঝামাঝি সময়ে সংসদে পৌঁছে যান।

মোদী এদিন বলেন, ‘নিজেদের স্বভাব, চরিত্র অনুযায়ী সবাই নিজেদের বক্তব্য পেশ করেছেন। সেইসব বক্তব্য যদি ভালোভাবে শোনেন, তাহলে বুঝতে পারবেন যে কার যোগ্যতা কত, কার লক্ষ্য কী। এটা বলে বলে আমরা নিজেদের সান্ত্বনা দিচ্ছি যে ওটা এখন চলে গিয়েছে, ও এখন আসছে।’ এদিকে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে আজ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নৈরাশ্যে ডুবে থাকা কিছু লোক দেশের উন্নতি মেনে নিতে পারছেন না। দেশের মানুষের উন্নতি তাঁদের নজরে আসছে না। এই নৈরাশ্য এমনি-এমনি আসেনি। বারবার জনতার কাছে ধাক্কা খেয়ে এই অবস্থা। শুধু তাই নয়, আরও একটা কারণ আছে। যা শান্তিতে থাকতে দিচ্ছে না। ২০১৪ সালের আগে ভারতের অর্থব্যবস্থার হাল খারাপ ছিল। তাই ভালো কিছু দেখলেই নৈরাশ্য ঘিরে ধরে।’

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top