News Flash

  • Home
  • খেলা
  • খেলো ইন্ডিয়া জাতীয় আসরে ব্রোঞ্জ পদক ত্রিপুরার দেবাঞ্জলীর
Image

খেলো ইন্ডিয়া জাতীয় আসরে ব্রোঞ্জ পদক ত্রিপুরার দেবাঞ্জলীর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি।। ভূপালে খেলো ইন্ডিয়া জাতীয় আসরে ত্রিপুরা একটি ব্রোঞ্জ পদক দখল করেছে। জুডোতে মেয়েদের অনূর্ধ্ব ৪৪ কেজি ওজন বিভাগে রাজ্যদলের দেবাঞ্জলী নাথ রাজ্যকে ব্রোঞ্জ পদকটি এনে দেয়। এটি এবারের আসরে রাজ্যদলের এখন পর্যন্ত একমাত্র পদক। বলা বাহুল্য, জুডোতে ত্রিপুরার একমাত্র অংশগ্রহণকারী দেবাঞ্জলি নাথ পদক পেয়ে সাফল্য অর্জন করেছে। উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ত্রিপুরা দলের খেলোয়াড়রা আরও দুটি ইভেন্ট থাংতা ও কালারিপায়াত্তু-তে অংশ নিচ্ছে‌। থাংতায় ভার্গব চৌধুরী, সুমন সিনহা, মধুশ্রী সিনহা, প্রিয়া বৈদ্য, তনুশ্রী রিয়াং ও শীলা দেবনাথ অংশ নিচ্ছে। কালারিপায়াত্তু ইভেন্টে পার্থ বিজয় ও অর্ণব বিজয় রাজ্যদলের হয়ে খেলছে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top